পশ্চিমবঙ্গে পদ্ম ফোটাতে বিজেপি নেতাকর্মীদের যে নির্দেশিকা দিয়েছেন সভাপতি অমিত শাহ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 27 April 2017

পশ্চিমবঙ্গে পদ্ম ফোটাতে বিজেপি নেতাকর্মীদের যে নির্দেশিকা দিয়েছেন সভাপতি অমিত শাহ






পশ্চিমবঙ্গে পদ্ম ফোটাতে বিজেপি নেতাকর্মীদের একগুচ্ছ নির্দেশিকা দিলেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিদেপির পদাধিকারীদের বৈঠকে এই নির্দেশ দিয়েছেন তিনি। কী করে গোটা রাজ্যে বিজেপির সংগঠন ছড়িয়ে দেওয়া ‌যায় তা জানিয়েছেন নেতাদের। ‌যাকে কা‌র্যত বিজেপির বঙ্গদখলের নীল নকসা বললে ভুল হয় না।পদাধিকারীদের বৈঠকে হাজির থাকলেও বিজেপির কোর কমিটির বৈঠকে হাজির ছিলেন না অমিত শাহ। সেখানে সভাপতিত্ব করেন বিজেপির এরাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয়। সভাপতির নির্দেশিকা তিনি জানান দলীয় নেতাদের।
সূত্রের খবর, বাংলায় বিজেপিকে শক্ত করতে বেশ কয়েকটি দাওয়াই বাতলেছেন বিজেপির চাণক্য।
১. সবাই স্বাগত – ‌যে কোনও রাজনৈতিক দল থেকে বিজেপিতে কেউ ‌যোগদান করতে চাইলে বাছবিচার করতে বারণ করেছেন অমিত শাহ। সবার জন্য বিজেপির দরজা খুলে দিতে আহ্বান জানিয়েছেন তিনি।
২. শৃঙ্খলা ও অনুশাসন – দল বড় হলেও শৃঙ্খলা ও অনুশাসন নিয়ে ‌যেন প্রশ্ন না ওঠে তার ওপর জোর দিতে বলেছেনে তিনি। দলীয় কর্মীদের শৃঙ্খলাবদ্ধ করতে বলেছেন বিজেপি সভাপতি।
৩. নিয়মিত কর্মিসভা – অমিত শাহ জানিয়েছেন, সুশৃঙ্খল দল গড়তে দরকার প্রশিক্ষিত কর্মী। সেজন্য জেলায়-জেলায়, ব্লকে-ব্লকে কর্মিসভার আয়োজন করতে বলেছেন তিনি। তাতে কর্মীদের ‌যোগদান বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন শাহ।
৪. পার্টি অফিস তৈরি – দলীয় কর্মীদের সংগঠিত হওয়ার জায়গা দিতে জেলায় জেলায় পার্টি অফিস তৈরি করতে নির্দেশ দিয়েছেন অমিত শাহ। সেখানে কর্মিসভার আয়োজন হতে পারে এমন ব্যবস্থাও রাখতে বলেছেন তিনি।
৫. নির্ধারিত সময়ের ভিত্তিতে কাজ – অমিত শাহের মতে, এরাজ্যে বিজেপিকে নিয়ে ‌যে উন্মাদনা তৈরি হয়েছে তাতে সময় নির্ধারণ করে কাজ করতে হবে বিজেপি নেতাদের। অনির্দিষ্টকালীন প্রকল্পের মতো চালানো ‌যাবে না দলকে।

No comments:

Post a Comment

Post Top Ad