প্রতিবেশী হিন্দু যুবকের মৃতদেহ নিয়মরীতি মেনে দাহ করলেন
এলাকার মুসলিমরা। মৌলবাদের মুখে ঝামা ঘষে মৃতকে কাঁধে তুলে শব যাত্রার
কীর্তন গেয়ে মুখে আগুন দিয়ে সতকার করলেন এলাকার মুসলিমরা।
মানব
সেবাই ধর্ম । এই ধর্ম পালনে জাত যায়না। এলাকার হিন্দু যুবকের মৃতদেহ রীতি
মেনে দাহ করে মৌলবাদের ধর্মীয় গোড়ামীকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দিলেন
পশ্চিমবঙ্গের মালদা জেলার মানিকচক এলাকার মুসলিমরা ।
মুসলিম অধ্যুষিত মালদার মানিকচক ব্লকে শেখপুরা গ্রামে
কয়েকটি মাত্র হিন্দু পরিবারের বসবাস। দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগে
সোমবার রাতে ওই হিন্দু পরিবারের যুবক বিশ্বজিৎ রজকের মৃত্যু হয়। নুন আনতে
পান্থা ফুরনো পরিবার বিশ্বজিৎ এর মৃত্যুতে সৎকার করার জন্য আর্থিক সমস্যায়
পড়েন। দেবদ্যুতের মত হাজির হয়ে ওই গ্রামেরই মুসলিমরা মৃতদেহ সৎকারের
সমস্ত দ্বায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন ।
হিন্দু
রীতিনীতি মেনে, বাঁশের মাচায় মৃতদেহ নিয়ে দীর্ঘ ৮কিলোমিটার পথ পায়ে হেঁটে
মৃতদেহ নিয়ে মানিকচক শশ্মান ঘাটে পৌঁছান মুসলিম প্রতিবেশিরা। রাম নাম সত্য
হে, বল হরি হরি বল কীর্তনও করে শব যাত্রায়। হিন্দুরীতি মেনে দাহ করা হয়
দেহ।
শোকের মধ্যেও মুসলীম
প্রতিবেশীদের আন্তরিকতায় খুশি মৃত বিশ্বজিৎ এর পরিবার। ধর্মের নামে ভোট
রাজনীতিতে অভ্যস্ত ভারতে পশ্চিমবঙ্গের এই ঘটনা গোটা বিশ্বকে মানব সেবার
বার্তা দিল।
No comments:
Post a Comment