নকশাল নেতা অলীক চক্রবর্তী কে ধরে আনতে এক মিনিট লাগবে না বলে হুশিয়ারি দিলেন শোভন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 24 May 2017

নকশাল নেতা অলীক চক্রবর্তী কে ধরে আনতে এক মিনিট লাগবে না বলে হুশিয়ারি দিলেন শোভন



ভাঙড়ের বুকে দাঁড়িয়ে নকশাল নেতা অলীক চক্রবর্তী কে কড়া হুশিয়ারির দিলেন, শোভন চ্যাটার্জি। তিনি বলেন অলীক চক্রবর্তী কে গ্রাম থেকে ধরে আনতে এক মিনিট সময় লাগবে না। কিন্তু আমারা অশান্তি চাইনা। তারা মানে আমাদের দূর্বল ভাবলে ভুল করবেন বলে হুংকার দেন।

বুধবার ঘটকপুকুরে তৃণমূল কংগ্রেসের জনসভায় জেলা সভাপতি তথা মহা নাগরিক শোভন চ্যাটার্জি উপস্থিত হয়ে ভাঙড়ে অশান্তির জন্য সিপিএম কংগ্রেস সহ নকশাল পন্থী দের দায়ী করেন। এর পাশাপাশি তিনি হুংকার দিয়ে বলেন ভাঙড়ের মানুষের জারা বিভ্রান্ত করেছে তারা পঞ্চায়েতে নিশ্চিহ্ন হয়ে যাবে। এদিন তিনি নামে গরমে পাওয়ার গ্রিড এর পক্ষে শ্লোগান তোলেন। তিনি বলেন, ভাঙড় সহ পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ এর সমস্যা আছে এই গ্রিড হলে বিদ্যুৎ এর সমস্যার সমাধান হয়ে যাবে।

এদিনের সভায় ভাঙড়ের ১৩ টি অঞ্চল এর হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। এদিন কাইজার আহমেদ স্পষ্ট বলেন, ভাঙড়ের মানুষ পাওয়া গ্রিড চায়। তার অন্ধকার থেকে মুক্তি চায়। দুটি গ্রামের জন্য সমগ্র এলাকার মানুষ অন্ধকারে থাকবে আমরা মেনে নেব না। এদিনের সভায় আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদ তাৎপর্যপূর্ণ ভাবে উপস্থিত ছিলেন না।

No comments:

Post a Comment

Post Top Ad