৩ বছর পূর্তিতে এবিপি নিউজের মোদী সরকারের চমকজাগানো জনমত সমীক্ষা দেখুন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 23 May 2017

৩ বছর পূর্তিতে এবিপি নিউজের মোদী সরকারের চমকজাগানো জনমত সমীক্ষা দেখুন

 মোদী সরকারের ৩ বছর পূর্তিতে এবিপি নিউসের চমকজাগানো জনমত সমীক্ষা


পূর্ন হল মোদী সরকারের ৩ বছর, আর তিন বছর সাধারণ মানুষ কি ভাবছেন মোদী সরকার নিয়ে, আগামী ভোটে (২০১৯ এ) তাঁর প্রধানমন্ত্রী হিসাবে ফিরে আসার সম্ভাবনা কতটা এসব নিয়েই এবিপি নিউজ ও লোকনীতি-সিএসডিএস সোমবার সন্ধ্যায় এক জনমত সমীক্ষা প্রকাশ করে। তাদের দাবি এই সমীক্ষা ১ লা মে থেকে ১৫ মে এর মধ্যে করা হয়েছে, সমীক্ষার জন্য ১৯ রাজ্যের ১৪৬ বিধানসভার ৫৮৪ টি বুথের ১১,৩৭৩ জনের মতামত নেওয়া হয়েছে। সমীক্ষায় রাজ্য হিসাবে কোনো হিসাব না দেওয়া হলেও পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ ভারত ও সামগ্রিক একটি ফলাফল প্রকাশ করা হয়েছে।
এই সমীক্ষা অনুযায়ী, পূর্ব ভারতে ১৪২টি আসনের মধ্যে এনডিএ গত বারের তুলনায় ১৬টি আসন বাড়াতে পারবে। ইউপিএ ৩টি আসন বাড়াতে পারলেও অন্যান্য দলের আসন সংখ্যা ১৯টি কমবে।
উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে বিজেপি বড় জয় পেলেও সমীক্ষা বলছে এখন নির্বাচন হলে উত্তর ভারতে বিজেপির ফল ভাল হবে না। ১৫১ আসনের মধ্যে উত্তর ভারতে এনডিএ-র ১৫ আসন হাতছাড়া হবে। অন্য দিকে ইউপিএ বাড়াতে পারে ৯টি আসন ও অন্যান্য দলের বাড়বে ৬টি আসন।
দক্ষিণ ভারতের ১৩২টি আসনের মধ্যে ইউপিএ পেতে পারে ৫২টি আসন। এনডিএ পেতে পারে ৩৯টি এবং অন্যান্য আঞ্চলিক দল পাবে ৪১টি।
পশ্চিম ভারতে ১১৮টি আসনের মধ্যে এনডিএ দখল করতে পারে ১০৫টি আর ইউপিএ পাবে ১২টি আসন।
শতাংশের হিসেব সমীক্ষা বলছে গোটা দেশে এনডিএ ৭ শতাংশ ভোট বাড়িয়ে মোট ৪৫ শতাংশ ভোট পাবে। অন্য দিকে, ইউপিএ এবং অন্যান্যর প্রাপ্ত ভোট কমবে যথাক্রমে ১ ও ৫ শতাংশ।
এবিপি নিউজের দাবি, দেশব্যাপী এই সমীক্ষায় দেখা গিয়েছে, ৬৯ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজে খুশি। নোটবাতিল, অর্থনীতি, গোরক্ষা, তালাক প্রথার উচ্ছেদ-সহ বিভিন্ন ইস্যুতে সমীক্ষা চালানো হয়। আর তাতে দেখা গিয়েছে, পশ্চিমবঙ্গের মতো রাজ্যেও বিজেপি তথা নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা তুঙ্গে।
সার্বিক ফলাফলের ক্ষেত্রে সমীক্ষা বলছে, কংগ্রেস ২০১৪ লোকসভা নির্বাচনের তুলনায় ভাল ফল করবে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ৪৪টি আসন বাড়াতে পারবে। ফলে এখনকার ৬০টি আসনের ইউপিএ-র শক্তি ১০৪ হতে পারে। উত্তরপ্রদেশ নির্বাচনের পরে হওয়া এই সমীক্ষা বলছে, অন্যান্য দলের হাতে এখন রয়েছে ১৪৮টি আসন। এটা কমে ১০৮ হয়ে যাওয়ার সম্ভাবনা।
এই সমীক্ষায় বাংলায় তৃণমূল কংগ্রেস বা বিজেপি কটা আসন পাবে তা পরিষ্কার করে কিছু জানানো হয় নি, তবে এখনই নির্বাচন হলে তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করার মতো শক্তি নিয়ে দ্বিতীয় স্থানে থাকবে বিজেপি। তবে এই সমীক্ষার পর রাজনৈতিক মহলের ধারণা আসাম বা ওড়িশার মতো রাজ্যে ভালো ফল করার ফলে পূর্ব ভারতে সামগ্রিক ভাবে বিজেপি ভালো করতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে ভোট শতাংশের হিসাবে ভালো করলেও প্রাপ্ত আসনের নিরিখে তৃণমূল কংগ্রেসের অনেক পিছনে থাকবে।

ভালো লাগলে শেয়ার করুন -

No comments:

Post a Comment

Post Top Ad