ভুয়ো পুলিশ অফিসার সেজে গ্রেফতার প্রতারক।
উওর চব্বিশ পরগনার দত্তপুকুর থানার অধীনস্থ কদম্বগাছি পুলিশ ফাড়ির বড়বাবুর নাম সঞ্জীব দাস। এই নামের মিলকে কাজে লাগিয়ে দিব্যি নিজেকে কদম্বগাছির ওসি বলে জাহির করতেন চন্দননগরের প্রতারক সঞ্জীব পাল। চাকরি দেয়ার নাম করেও টাকা তুলতেন। পরতেন পুলিশের খাঁকি উর্দিও। অবশেষে পুলিশের জালে সেই ভুয়ো পুলিশ। আজ বারাসত আদালতে পেশ করা হবে তাকে।

No comments:
Post a Comment