আর্থিক প্রতারনার অভিযোগে সিআইডি গ্রেফতার করল ব্যাঙ্কের ম্যানেজারকে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 1 June 2017

আর্থিক প্রতারনার অভিযোগে সিআইডি গ্রেফতার করল ব্যাঙ্কের ম্যানেজারকে





মেদিনীপুর মহিলা কো অপারেটিভ ব্যাঙ্কে আর্থিক প্রতারনার অভিযোগে  সিআইডি গ্রেফতার করল ব্যাঙ্কের ম্যানেজার বনলতা মিত্রকে। উল্লেখ্য এর আগেও গ্রেফতার হয়েছিলেন ব্যাঙ্কের অলিখিত সর্বময় কর্তা সুকুমার ভুইঞা।

 মেদিনীপুর মহিলা কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডে গ্রাহকদের ফিক্সড ডিপোজিট এর টাকাতে বেআইনীভাবে অন্যদের লোন ইস্যু করার অভিযোগ উঠেছিল। প্রাথমিক তদন্তের পর সেই অভিযোগ সত্য বলে জানতে পারে কোতয়ালী থানার পুলিশ। তার পরেই গ্রেফতার করা হয় এই ব্যাঙ্কের অলিখিত সর্বময় কর্তা সুকুমার ভুইঞা কে। যিনি তার স্ত্রীকে ব্যাঙ্কের সম্পাদক করে আদতে বকলমে নিজেই এই ব্যাঙ্ক চালাত বলে অভিযোগ। ব্যাঙ্কের আমানতকারীদের ফিক্সড ডিপোজিটের টাকায় বেআইনীভাবে অন্যদের নামে লোন ইস্যু করেছেন বলে অভিযোগ। যা এক ধরনের আর্থিক নয়ছয়। উল্লেখ্য একসময় ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি ছিলেন এই সুকুমার ভুইঞা, পরে জার্সি পালটে বিজেপিতে যোগ দেন । বিজেপি'র টিকিটে ডেবরা বিধানসভা কেন্দ্রে প্রার্থীও হন তিনি। বর্তমানে অবশ্য তিনি তৃনমূলে নাম লিখিয়েছেন। পুলিশ এই ধৃতের বিরুদ্ধে ৪২০/৪০৯ ধারায় ১ কোটি ৩১ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ এনেছে। অন্যদিকে ঘটনার তদন্তে নামে সিআইডিও। সুত্রের খবর তছরুপের টাকার অঙ্ক আরো বেশি হতে পারে। তদন্তে নেমে ধৃত সুকুমার ভুইঞা কে নিজেদের হেফাজতে নেই সিআইডি। তাকে জিজ্ঞাসাবাদ করার পর এবার গ্রেফতার করা হল ব্যাঙ্কের ম্যানেজার বনলতা মিত্রকে। গতকাল বিকেলে মেদিনীপুর শহরের মল্লিকচক থেকে তাকে গ্রেফতার করা হয় বলে সুত্রের খবর। বৃহস্পতিবার ধৃতকে তোলা হতে পারে মেদিনীপুর জেলা ও দায়রা আদালতে।

No comments:

Post a Comment

Post Top Ad