বীরভূমে ফের আক্রান্ত বিজেপি নেত্রী লকেট - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 16 June 2017

বীরভূমে ফের আক্রান্ত বিজেপি নেত্রী লকেট





বীরভূমে গিয়ে ফের আক্রান্ত হলেন BJP নেত্রী লকেট চট্টোপাধ্যায়। আজ দুপুরে সাঁইথিয়ার তিলপাড়া গ্রামে বেশ কয়েকজন মহিলা লকেটের গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এই ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ তাঁর। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

আজ সাঁইথিয়ার তিলপাড়া গ্রামে BJP-র বিস্তারক কর্মসূচি ছিল। সেখানে পৌঁছন লকেট। প্রথমে গাড়ি থেকে কিছুটা হাঁটেন। পরে ফের গাড়িতে ওঠেন তিনি। বটতলা মোড়ের কাছে পৌঁছতেই বেশ কয়েকজন মহিলা তাঁর গাড়ি আটকায়। লকেটের কাছে জানতে চান, রোজ়ভ্যালির টাকা কবে পাওয়া যাবে? প্রধানমন্ত্রী তাঁদের অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা কবে ঢোকাচ্ছেন? এরকমই একাধিক প্রশ্ন করা হয় লকেটকে। নেমে আসতে বলা হয় গাড়ির ভেতর থেকে। এরপরই শুরু হয় ঠেলাঠেলি। লকেটের গাড়ির দরজা জোর করে খুলে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশের সামনেই এই ঘটনা ঘটে বলেও অভিযোগ করা হয়েছে। ঘটনার কিছুক্ষণ পর সাঁইথিয়ায় দলের অফিসে চ়লে যান লকেট।

লকেটের অভিযোগ, তৃণমূল পরিকল্পিতভাবে এসব কাজ করাচ্ছে। পায়ের নিচে মাটি নেই। তাই রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিচ্ছে। দিন তিনেক আগে মুরারইয়ে প্রচারে গিয়ে হেনস্থার শিকার হয়েছিলেন লকেট। সেবার তৃণমূলকর্মীরা তাঁর গাড়ির পিছনের অংশ ভেঙে দিয়েছিল বলে অভিযোগ।

যদিও আজকের বিষয়টিতে তৃণমূলের কোনও যোগ নেই বলে জানিয়েছেন বনগ্রাম অঞ্চল সভাপতি তুষার মণ্ডল। বলেন, “লকেট রোজ়ভ্যালির সঙ্গে যুক্ত ছিলেন। তাই কিছু আমানতকারী জানতে চেয়েছিলেন টাকা কবে পাবেন। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।”

No comments:

Post a Comment

Post Top Ad