বাইকের দাম সাড়ে তিন কোটি টাকা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 19 August 2018

বাইকের দাম সাড়ে তিন কোটি টাকা!




একটা বাইকের দাম সাড়ে তিন কোটি টাকা! হ্যাঁ, বাইকের মতো বাইক বটে। বয়স ৭০ পেরিয়েছে। তবে এখনও যে বাইকারদের স্বপ্নের মেশিন, তা নিয়ে কোনাে সন্দেহ নেই। তা এমন জিনিসের জন্য যে হলিউডের অভিনেতা ব্র্যাড পিট অতগুলো পাউন্ড খরচ করবেন সেটা স্বাভাবিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের নাত্‍‌সিদের ব্যবহৃত একটি বাইক আড়াই লক্ষ পাউন্ড দিয়ে কিনে ফেললেন।
ব্র্যাড পিটের হঠাৎ এমন শখ কেন? 'ইনগ্লোরিয়াস বাস্টার্ডস' এবং 'ফিউরি'তে অভিনয়ের পর থেকে ১৯৪০-এর দশকের বাইকের ওপর তাঁর আকর্ষণ বাড়তে থাকে। সেটাই এখন শখে পরিণত হয়েছে। সম্প্রতি একটি নিলাম থেকে ১৯৪২-এ তৈরি এই বিশাল বাইকটি কিনে ফেলেন। জানা গেছে, বাইকটি জার্মান সেনা যুদ্ধের সময় ব্যবহার করেছিল। পাহাড়, জঙ্গল, প্রায় মরুভূমি পেরোতে এই বাইকই ভরসা ছিল নাত্‍‌সিদের।
যুদ্ধ শেষ হওয়ার সময় বাইকটি স্থানীয় একটি অকশন হাউসে বিক্রি করে দেয়। ঘটনাচক্রে সেটি আবার অ্যাথেন্সের এক বাইক কালেক্টর ইয়ানিসের হাতে পড়ে যায়। ইয়ানিসের কাছ থেকে সেটি এখন ব্র্যাড পিটের দখলে। ইয়ানিস জানাচ্ছেন, সারা বিশ্বে এই মডেলের মাত্র ৫০০টি বাইক রয়েছে। বাইকের স্পেয়ার পার্টসের দামও অস্বাভাবিক বেশি। একটি ছোট পার্টসের দামও প্রায় লাখ দেড়েক। সে দিক থেকে দেখতে গেলে ব্র্যাড পিটের তো আর টাকার অভাব নেই। তাঁর এ নিয়ে চিন্তা নেই। অবশ্য সব কিছু টাকায় মাপা যায় না। এ নিয়ে ব্র্যাড ১০টি ভিন্ন রকমের বাইক নিজের গ্যারাজে জমিয়ে ফেলেছেন। ১৪ বছরের ছেলেকেও সম্প্রতি জন্মদিনের উপহার হিসাবে একটি বাইক কিনে দিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad