গোরক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী যা বললেন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 29 June 2017

গোরক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী যা বললেন


গোরক্ষার নামে উস্কানি।আর সহ্য করা হবে না।বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের সভায় এমনই কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় কত ধর্মস্থান রয়েছে হিসাব রাখতে নির্দেশ দিলেন প্রশাসনিক কর্তাদের।
নতুন জেলা ঘোষণার পর এদিনই ছিল পূর্ব বর্ধমানে প্রথম প্রশাসনিক বৈঠকে। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গোরক্ষার নামে বাইরে থেকে কেউ উসকানি দিলে সহ্য করবে না রাজ্য সরকার। তাঁদের চিহ্নিত করে উপ‌যুক্ত ব্যবস্থা নিতে হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই নিয়ে ষড়‌যন্ত্র চলছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।
এলাকায় শান্তি – শৃঙ্খলা বজায় রাখতে জেলার প্রশাসনিক কর্তাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ, ‘কোথায় কত মন্দির আছে, মসজিদ আছে, গির্জা – গুরুদ্বার আছে খবর নিন। কত ক্লাব আছে হিসাব রাখুন। কতগুলো বৈধ, ও কতগুলো অবৈধ জানুন।’

No comments:

Post a Comment

Post Top Ad