থানার ব্যারাকে নিজের কোয়ার্টারে নিয়ে গিয়ে গৃহবধুকে ধর্ষনের অভিযোগ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে |
ঘটনাটি বনগাঁ মহাকুমার বাগদা এলাকার বেয়ারা হরিনাথ পুরের। নির্যাতিতা গৃহবধুর অভিযোগ যে তার স্বামীর বিরুদ্ধে বধু নির্যাতনের মামলা করে বাগদা থানায় আর সেই মামলার আইও ছিলেন বাগদা থানার কর্মরত এস আই গৌতম বোস। গতো ১৭/৪/১৭ তারিখে গৃহবধুকে ফোন করে থানায় ডাকে গৌতম বাবু যে মামলার বিষয়ে কথা বলার অজুহাতে। তখন গৃহবধুকে তার নিজের কোয়ার্টারে নিয়ে যায় মহিলা জিঙ্গাসা করায় তাকে বলে গোপন কথা গোপন যাগায় বলতে হবে তাই কোয়ার্টারে নিয়ে আসলাম বলে ঘরের জানালা দরজা দিয়ে গৃহবধুকে জোর করে ধর্ষন করে বলে অভিযোগ। এবং নানা ভাবে গৃহবধুকে হুমকি ও প্রানে মেরে ফেলার ভয় দেখাচ্ছিলো ওই অফিসার । চক্ষু লজ্জা ও ভয়ে কিছু কাউকে বলতে পারছিলেন না অবশেষে বৃহস্পতিবার বনগাঁ আদালতে ওই অফিসারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। গৃহবধুর আরও অভিযোগ যে তিনি বাগদা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে বিষয়টি নিয়ে গিয়েছিলেন কিন্তুু তিনি কিছু না শুনতে চাননি ।

No comments:
Post a Comment