তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান,প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন রাহুলের? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 30 June 2017

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান,প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন রাহুলের?


বাঁকুড়ার রতনপুর এলাকায় পঞ্চায়েতের কয়েকশো সদস্য তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতা রাহুল সিনহা।
শুক্রবার বিজেপি’র প্রকাশ্য জন সমাবেশে রাজ্য সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘রাজ্যের বিভিন্ন জেলার বিজেপি কর্মীরা মার খাচ্ছে’। তৃণমূলী গণ্ডাদের অনেক দৌরাত্ম্য বেড়েছে। পুলিশকে বললেও পুলিশের কিছুই করার নেই। কারণ পুলিশকেও ওদের ভয়ে  টেবিল ও আলমারির তলায় লুকাতে হচ্ছে। এই অবস্থায় মারের বদলা মার দিলে দোষের কিছু নেই । বরং তা করলে ধর্মপরায়ন করা হয় ।’
এদিন পাহাড় প্রসঙ্গে রাহুল সিনহা বলেন, পাহাড়ে কোনও উন্নয়ন হয়নি। পাহাড়ে অশান্তি তৈরি করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তাই এই অশান্তি থামানোর দায়ও তাঁর । তাঁর উচিৎ দ্রুত ব্যবস্থা নিয়ে পাহাড়ের অশান্তি, দাবানল হয়ে ওঠার আগেই তা থামিয়ে শান্তি নিয়ে আসা। পাহাড়ের মতো জঙ্গলমহলেও সাময়িক শান্তি ফিরলেও আদিবাসীদের তেমন উন্নয়ন হয়নি। তাই জঙ্গলমহলেও আদিবাসীদের মধ্যে বাড়ছে ক্ষোভ,তিক্ততা।

No comments:

Post a Comment

Post Top Ad