জিএসটি বন্ধের দাবিতে ধর্মঘট ব্যবসায়ীদের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 30 June 2017

জিএসটি বন্ধের দাবিতে ধর্মঘট ব্যবসায়ীদের


১লা জুলাই থেকেই জিএসটি লাগু হয়ে যাবে দেশে।আর তার প্রতিবাদে জিএসটি বন্ধের দাবী নিয়ে রাজপথে মালদা জেলার ব্যবসায়ীরা। জেলা জুড়ে ব্যবসা বন্ধ। খোলেনি কোনও দোকান পাট। শহর জুড়ে ব্যবসায়ীদের হেলমেটহীন বাইক বাহিনীর মিছিল। জেলার  হেড পোষ্ট অফিসের সামনে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো হয় ব্যবসায়ীদের পক্ষ থেকে।এছাড়াও শুক্রবার মেদিনীপুর ও বালিচকে ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাবসায়ীরা।শনিবার থেকেই সারা দেশে লাগু হচ্ছে বিশেষ কর ব্যবস্থা জি এস টি। কিন্তু সাধারণ মানুষ থেকে অধিকাংশ ব্যবসায়ী বিষয়টা সম্পর্কে এখনও স্পষ্ট জানে না। এই একই অভিযোগ ব্যবসায়ীদের। আর এই অভিযোগ তুলে এদিন বড়বাজার সহ মেদিনীপুর ও বালিচকে ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাবসায়ীদের সংগঠন। তাদের দাবী, আর একটু সময় নিয়ে এই জিএসটি চালু করলে ভালো হত। সেই মতো এদিন সকাল থেকে বন্ধ শহরের অধিকাংশ দোকানপাট।

No comments:

Post a Comment

Post Top Ad