তেহরানে জোড়া হামলাতে ১২ জনের মৃত্যু ও আহত ৪২ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 June 2017

তেহরানে জোড়া হামলাতে ১২ জনের মৃত্যু ও আহত ৪২





ইরানের পার্লামেন্টের ভিতরে ঢুকে গুলি চালাল বন্দুকবাজরা৷ শুধু পার্লামেন্টেই নয়, গুলি চলেছে ইরানের রাজধানী তেহরানের আয়াতোল্লাহ খোমেইনির মসজিদেও৷ জোড়া হামলাতে  ১২ জনের মৃত্যু ও  ৪২ জনের আহতের খবর পাওয়া গিয়েছে৷ আহত হয়েছেন পার্লামেন্টের নিরাপত্তারক্ষীরা৷ সূত্রের খবর, এক ফিদায়েঁ জঙ্গি ও দুই থেকে তিন সশস্ত্র জঙ্গি এদিনের হামলা চালিয়েছে৷

ইরানের জরুরি চিকিৎসা বিষয়ক সংস্থার আধিকারিক পির হোসেন কুলিভান্দ এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সারা দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। 
এদিকে, সংসদ ভবন ও মাজার এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শেষ হয়েছে। সংসদ ভবনে হামলাকারী চার সন্ত্রাসীই নিহত হয়েছে। এর মধ্যে তিন জন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সদস্যদের গুলিতে প্রাণ হারিয়েছে। অপর সন্ত্রাসী লক্ষ্য হাসিলে ব্যর্থ হয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে।
এছাড়া ইমাম খোমেনীর মাজারে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। এর মধ্যে একজন আত্মঘাতী বিস্ফোরণে এবং অপর সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে।

শেষ পাওয়া খবরে আয়াতোল্লাহ খোমেইনির মসজিদের এক মুখপাত্র আলি খলিলি IRNA সংবাদ সংস্থাকে জানিয়েছেন, মসজিদে হামলাকারী ফিদায়েঁ জঙ্গি একজন মহিলা৷ ওই জঙ্গি নিজের গায়ে বোমা বাঁধা জ্যাকেটে বিস্ফোরণ ঘটিয়ে মারা গিয়েছে৷ বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছেন৷ দুই হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

No comments:

Post a Comment

Post Top Ad