কামদুনি থেকেই বুথ চলো কর্মসূচির সূচনা করলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার দুপুরে কামদুনি দিবস উপলক্ষে টুম্পা ও মৌসুমি কয়ালের বাড়িতে যান বিজেপি-র রাজ্য সভাপতি। তাঁদের হাতে তুলে দেন পদ্ম ফুল। মৌসুমি কয়ালের বাড়িতে বেশকিছুক্ষণ ছিলেন দিলীপবাবু। এসময় সঙ্গে ছিলেন বিজেপির আরেক রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায়।
কামদুনিকাণ্ডের পর কেটে গেছে চার চারটে বছর। পাশে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। আর এবার কামদুনি থেকেই বুথ চলো কর্মসূচির সূচনা করলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কি ভারতীয় জনতা পার্টির মুখ হতে চলেছেন মৌসুমি ? দিলীপবাবুর উত্তর, "সমঝদারোঁ কে লিয়ে ইশারাহি কফি হোতে হ্যাঁয়।" পাশাপাশি, তিনি আরও জানান, বিজেপি নেতৃত্ব কারোর বাড়িতে এসেছে এটাই বড় ম্যাসেজ, বাকিটা তাঁদের দায়িত্ব। তবে বিজেপ-র জন্য সবার কাছে ওপেন অফার, বিজেপি-র দরজা খোলা। যে কেউ চাইলেই বিজেপি-তে যোগদান করতে পারেন। আর এতেই তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। তবে কি সত্যিই বিজেপি-তে যোগ দিচ্ছেন মৌসুমি ?
যদিও, গোটা বিষয়টি উড়িয়ে দিয়েছেন মৌসুমি কয়াল। তিনি বলেন, "বিচারপ্রক্রিয়া যতদিন না শেষ হবে ততদিন রাজনীতিতে অংশগ্রহণ করব না। সময় বলবে আমি কী করব।" পাশাপাশি দিলীপ ঘোষকে গ্রামের নিরাপত্তা সহ বেশকিছু দাবি জানিয়েছেন মৌসুমি কয়াল।
No comments:
Post a Comment