নারদকাণ্ডে এবার তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বাড়িতে গিয়ে তাঁকে জেরা করল সিবিআই। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, শুক্রবার তাঁর মধ্যমগ্রামের বাড়িয়ে পৌঁছে যায় সিবিআইয়ের ৩ অফিসার। এদের মধ্যে মহিলা অফিসারও ছিলেন। তবে তৃণমূল সাংসদ সেকথা অস্বীকার করেছেন।
সম্প্রতি মেল করে কাকলি ঘোষ দস্তিদারের কাছে নোটিশ পাঠায় সিবিআই। আগামী সোম কিংবা মঙ্গলবার তাঁকে সিবিআইয়ের অফিসে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু কাকলি নিজে সিবিআইকে ফোন করে তাঁর বাড়িয়ে এসে তাঁকে জেরা করার অনুরোধ জানান। পাশাপাশি তিনি এও জানান যে তাঁকে জেরা করতে মহিলা অফিসার পাঠানো হোক। ওই ফোন পেয়েই আজ সিবিআই মহিলা সহ তিন অফিসারকে পাঠায় কাকলির বাড়িতে। সেখানে তার বয়ান রেকর্ড করা হয়।
(আরও পড়ুন: রামমন্দির গড়তে না দিলে বন্ধ হজ যাত্রা)
প্রসঙ্গত নারদ ফুটেজে কাকলি ঘোষ দস্তিদারকে ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নিতে দেখা গেছে। তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু বললেও শেষপর্যন্ত সিবিআইয়ের জেরা এড়াতে পারলেন না তৃণমূল সাংসদ। তবে কাকলি ঘোষদস্তিদার সংবাদ মাধ্যমে বলেন, ওই ধরনের কোনও জেরা করা বা বয়ান রেকর্ড করা হয়নি। সিবিআই নোটিশ পাঠিয়েছিল। তিনি তার জবাব দিয়েছেন। সম্পূর্ণ মিথ্যে খবর রটানো হচ্ছে।


No comments:
Post a Comment