ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল ম্যানেজার স্বপন বলের স্মরণ সভায় রাজ্যের নগরউন্নয়ন মন্ত্রী ফিরহাদ ববি হাকিম ও বিজেপির রাজ্য নেতা জয় বন্দোপাধ্যায় পাশাপাশি বসেন। সোমবার সন্ধ্যায় ইষ্ট বেঙ্গলের ম্যানেজার স্বপন বলের স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
জয় আগে পৌছে বসেন। দেরিতে আসেন ফিরহাদ। ক্লাবের এক কর্তা জয়ের পাশে বসলেও ফিরহাদ হাকিম আসতেই চেয়ার ছেড়ে দেন। জয়ের পাশে বসে ফিরহাদ হাকিম জয়ের পরিবারের খবর নেন। জয়ও ফিরহাদ হাকিমের পরিবারের খবর নেন। কুশল বিনিময়ে দুই প্রধান প্রতিপক্ষ দলের নেতারা অল্প সময় গল্প করেন। এবিষয়ে বিজেপি নেতা জয় বলেন, রাজনীতির ময়দানে প্রতিপক্ষ ফিরহাদ হাকিম। কিন্তু শত্রু তো নয়। তাই এটা নিয়ে অহেতুক রাজনীতি বা সমালোচনা না করাই ভালো।




No comments:
Post a Comment