পূর্বস্থলীতে জয়ের হাত ধরে বিজেপিতে যোগ দিল বাম তৃণমূলের কর্মীরা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 15 July 2017

পূর্বস্থলীতে জয়ের হাত ধরে বিজেপিতে যোগ দিল বাম তৃণমূলের কর্মীরা


বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার তৃণমূল ও সিপিএমের কর্মীরা বিজেপিতে যোগদান করল।
পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের প্রাক্তন ও বর্তমান শাসক দলের কাছে যা বিরাট ধাক্কা। বিজেপিতে যোগদানের বাম তৃণমূলের সংখ্যা কম হলেও রাস্তার দুপাশে দাঁড়িয়ে থেকে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়কে দেখা এবং শুভেচ্ছা দেওয়ার ঘটনায় ওই দল কার্যত চিন্তায় পড়েছেন। 


শনিবার  সভামঞ্চে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে এলেন শতাধিক বাম ও তৃণমূলের কর্মী। এরআগে পূর্বস্হলীতে সভা করতে গিয়ে তিন বার ব্যর্থ হয় বিজেপি। তবে শনিবার বিকালে নির্বিগ্নে সভা করতে সক্ষম হয় বিজেপি। সভা মাঠে যাওয়ার পথে রাস্তার দুপাশে কাতারে কাতারে বিভিন্ন বয়সের মানুষ দাঁড়িয়ে জয় বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানান। বেশ কিছু জায়গায় গাড়ি থামিয়ে দেয় জন সাধারণ। কেউ এসে হাত মেলান।কেউ আবার ছবি তোলেন। ভিড়ের মধ্যে থেকে অনেকেই বলেন, বারবার আসতে হবে। 
প্রসঙ্গত, সাধারণ মানুষের এই উৎসাহের ভিড় এখানে মুখ্যমন্ত্রী এলে দেখা যায়। জন সাধারণের এই সাড়া শাসক দলের মাথা ব্যাথার কারণ হবে তা স্বীকার করেন স্হানীয় রাজনৈতিক সচেতন বাসিন্দারা।

No comments:

Post a Comment

Post Top Ad