এবার সরকারি হাসপাতালে চিকিৎকের
পাশাপাশি থাকছেন জ্যোতিষীরাও। সপ্তাহে দুদিন তাঁরা আউটডোরে ‘রোগী’ দেখবেন। সরকারের সংস্থা মহর্ষী পতঞ্জলী সংস্কৃত সংস্থান ওইসব
জ্যোতিষীদের জোগাড় করে আনবে। এমনটাই পরিকল্পনা করেছে মধ্যপ্রদেশের শিবরাজ সিং
চৌহান সরকার।
ডাক্তারবাবুদের মতো ওইসব
জ্যোতিষীরাও বসবেন ওপিডিতে। মহর্ষী পতঞ্জলী সংস্কৃত সংস্থান এর ডিরেক্টর পি আর
তিওয়ারি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ওপিডিতে
সিনিয়র ডাক্তারদের তত্বাবধানে জুনিয়ররা কাজ করেন। একইরকম ভাবে ওপিডিতে সিনিয়র
জ্যোতিষীরাও জুনিয়রদের নিয়ে রোগী দেখবেন।
কী করবেন ওইসব জ্যোতিষীরা!
তিওয়ারি জানিয়েছেন, কুষ্টি
বিচার করে রোগীদের ভবিষ্যত সম্পর্কে সাবধান করবেন তাঁরা। বাস্তু সম্পর্কে রোগীদের
অবহিত করবেন। সপ্তাহে দুদিন বা কোনও সপ্তাহের ছুটির দিনেও বসবেন ওই জ্যোতিষীরা।
সরকারের এমন সিদ্ধান্তের পেছনে কি
আরএসএস প্রভাব কাজ করছে? একেবারেই
এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিওয়ারিজি। এদিকে ইন্দোরের এম ওয়াই হাসপাতালের চিকিৎসক
ডা আনন্দ রাই জানিয়েছেন, সরকার যতদিন
না আইন বদল করে ততদিন ওই জ্যোতিষীদের হাসপাতালে বসাতে পারে না।

No comments:
Post a Comment