এবার বারাসতে BLUE WHALE - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 31 August 2017

এবার বারাসতে BLUE WHALE


বারাসত গার্লস স্কুলে মারণ কম্পিউটার গেমস ব্লু  হোয়েল ছড়িয়ে পড়ছে সংক্রামক হয়ে । অন্তত দুই ছাত্রী এর অশুভ কবলে । প্রাথমিক ভাবে জানা গেছে , বারসাতের নামজাদা এই বাঙ্গলা মাধ্যম স্কুলটির উঁচু ক্লাসের দুই ছাত্রীকে অন্য ক্লাসের একাধিক ছাত্রী চুপিসারে বুধবারই  ব্লূ হোয়েল গেমস নিয়ে  আলোচনা করতে দেখে ।সন্দেহ হতেই  প্রধান শিক্ষিকা কে অবগত করলে তিনি এনিয়ে ছাত্রীদের ডাকেন । এখানেই ব্যাপার থমকে থাকে নি । বিষয়টির গুরূত্ব ও গুরুতর তাত্পর্য বুঝে বারাসাত থানা থেকে মেয়ে দুটির বাড়িতে চলে যায় খবর । রাতে তলব করা হয় তাদের । বৃহস্পতি বার গার্লস স্কুলে চলে আসে বিধাননগর থেকে সাইবার ক্রাইম টীম । স্কুলের মেয়েদের কাউন্সেলিং করা হচ্ছে । বোঝানো হচ্ছে এটি মারণ ও প্রাণঘাতী খেলা ।এই খেলা থেকে একেবারে দূরে থাকার কথা বলা হচ্ছে । বৃহস্পতিবার  দুপুর পর্যন্ত স্কুলে ছিলেন বারাসাত পৌরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জী ।সাইবার  টিমটি তাদের কাজ চালিয়ে  যাচ্ছে তবুও খবর টি জানাজানি হতেই ছুটির অনেক আগে থেকেই স্কুল গেটের সামনে উদ্বিগ্ন  অভিভাবকদের ভীড় । 

No comments:

Post a Comment

Post Top Ad