সাপে কাটা মৃত শিশুকে নিয়ে পথ অবরোধ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 31 August 2017

সাপে কাটা মৃত শিশুকে নিয়ে পথ অবরোধ


সাপে কাটা মৃত শিশুকে রাস্তায় রেখে পথ অবরোধ পৃর্ব বর্ধমানের গুসকরায় ।বিনা চিকিৎসায় সাপে কাটা ৬ বছরের শিশু যীশু বাউরীর মৃত্যু হয় গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ।এদিন সকালে গুসকরার ইটাচাঁদায় আত্মীয়র বাড়িতে সাপে কাটে যীশু বাউরীকে ।পরিবারের লোকজন তাকে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ।কিন্তু সকালে স্বাস্থ্যকেন্দ্রে কোন চিকিৎসক ছিলেন না এবং স্বাস্থ্যকেন্দ্রেই সাপে কাটা শিশুর মৃত্যু হয় ।উত্তেজিত পরিবারের সদস্যরা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর চালায় ।তারপর গুসকরা স্কুল মোডে মৃত শিশুকে রাস্তায় রেখে পথ অবরোধ করে ।ফলে বর্ধমান বোলপুর ,বর্ধমান আউশগ্রাম রোডে যান চলাচল বন্ধ হয়ে যায় ।ঘন্টা খানেক অবরোধ চলার পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায় ।

No comments:

Post a Comment

Post Top Ad