দুর্ঘটনায় মৃত তিন আহত বারো - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 29 August 2017

দুর্ঘটনায় মৃত তিন আহত বারো





দুর্ঘটনায় মৃত তিন আহত বারো




সাত সকালে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বনগাঁ বাগদা রোডের চাঁদা বাজার পাঁচমাইল এলাকায়। বাগদা থেকে বনগাঁর দিকে একটি অটো যাত্রী বোঝাই করে যাচ্ছিল আর অটো টিকে ওভারটেক করতে গিয়ে একটি মারুতি গাড়ি মুখো মুখি হয় আরেকটি বোলেরো গাড়ির সাথে। সংঘর্ষের সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি রাস্তার পাশে একটি নয়নজুলিতে পড়ে যায়। এলাকার লোকের তৎপরতায় অটো যাএীদের ও মারতির যাএী ও চালককে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে তিন জনকে মৃত বলে ঘোষনা করে এবং আশঙ্কাজনক অবস্থায় বারোজন চিকিৎসাধীন। মৃত ব্যক্তি দুজনের নাম পরিচয় যানা গেছে গৌরাঙ্গ সাহা ও কৃষ্নপদ বিশ্বাস দুজনের বাড়ি বাগদা এলাকায়। আহতদের ভেতর তিনজনের পরিচয় যানা গেছে মনোরঞ্জন বিশ্বাস গোবিন্দ বিশ্বাস ও হরিপদ বিশ্বাস।
প্রসঙ্গত রবিবার ওই এলাকাতেই এক সাইকেল আরহীকে পিষে দেয় একটি বাস যার দরুন দুঘন্টা পথ অবরোধ করে এলাকা বাসী। ঘটনাস্থলে বনগাঁ থানার বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

No comments:

Post a Comment

Post Top Ad