পাহাড় নিয়ে মুখ্যমন্ত্রীর ডাকা শান্তি বৈঠকে যোগ দিতে কলকাতা এলেন মোর্চা নেতা বিনয় তামাং সহ পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।সোমবার দুপুর তিনটার বিমানে বাগডোগরা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তাঁরা।
প্রসঙ্গত,গোর্খাল্যান্ড আন্দোলনকে কেন্দ্র করে গত দুমাস ধরে উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়।বিভিন্ন সরকারী দপ্তরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে মোর্চার বিরুদ্ধে।পুলিশ ও মোর্চা সমর্থকদের সংঘর্ষে মৃত্যু হয় বেশ কয়েকজনের।অন্যদিকে আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী।এরপরেই পাহাড় নিয়ে সমাধান সূত্র খুঁজতে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন মোর্চা নেতা বিনয় তামাং।এরপরেই মুখ্যমন্ত্রী চলতি মাসের ২৯ তারিখ শান্তি বৈঠকের ডাক দেন।সে বৈঠকে যোগ দিতেই এদিন পাহাড়ের নেতারা কলকাতা উড়ে যান।
এদিন বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোর্চা নেতা বিনয় তামাং বলেন,“পাহাড় নিয়ে আলোচনায় অন্যতম ইস্যু থাকবে গোর্খাল্যান্ড।পাশাপাশি অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করা হবে”।

No comments:
Post a Comment