নিজস্ব প্রতিনিধি,২৪ আগস্টঃ মহরমের জন্য দুর্গাঠাকুরের ভাসান বন্ধ
নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নাম না করে তীব্র বিরোধিতা করলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার
বর্ধমানে বিজেপির এক জনসভা থেকে বলেন,তৃণমূল যা শুরু করেছে তাতে আর সহ্য করা সম্ভব
নয়।মহরমের জন্য ভাসান বন্ধ।এ কেমন বিচার?সকলের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিলেন জয়।
পাশাপাশি তিনি বলেন,কৃষকদের টাকা ঠিক করে দিচ্ছে না,যে টাকা কেন্দ্র সরকার থেকে আসছে। কৃষকদের ভাগের টাকা তৃণমূল নিজেদের পকেটে নিয়ে রাখছে।ওদের পাপের ভয় নেই।এদিন জয় মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমি খুব শান্ত ছেলে,রেগে গেলে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দেব’।তিনি বলেন,দরকার হলে প্রতিবাদ করতে অনশনে বসবেন তাঁরা।এছাড়াও জয় প্রতিবাদের জন্য সকলকে বলেন কালীঘাটে গিয়ে প্রতিবাদ করতে হবে।

No comments:
Post a Comment