খুনের ছক গেল ভেসতে। আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ল ৩ সুপারি কিলার। শুক্রবার তাদের ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে। ধৃতদের নাম সুরেশ সাউ, সুনীল চৌধুরি ও সানি সাউ।জগদ্দল থানার শ্যামনগরের বেলঘরিয়া কল্যাণী এক্সপ্রেসওয়েতে বাসুদেবপুর মোড়ের কাছে তিনজন জড়ো হয়। একটি মারুতি গাড়ির মধ্যে তারা বসেছিল। জগদ্দল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় দুটি ওয়ান শর্টার ও ৩ রাউন্ড কার্তুজ। ধৃতরা জানায়, ৫০ হাজার টাকার বিনিময়ে বীজপুর থানা এলাকার এক ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে খুন করার পরিকল্পনা করেছিল তারা। সেই ব্যক্তির নাম অবশ্য পুলিশ তদন্তের স্বার্থে জানায়নি। এদের সঙ্গে আরও কয়েকজনের জড়িত থাকার কথা জানা গেছে।
No comments:
Post a Comment