বাড়ি ভেঙ্গে মৃত্যু ১০ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 31 August 2017

বাড়ি ভেঙ্গে মৃত্যু ১০


একটানা বৃষ্টিতে চরম দুর্ভোগের শিকার হতে হয়েছিল মুম্বইবাসীকে৷ বুধবার বৃষ্টি না হওয়ায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছিল৷ বৃহস্পতিবার দক্ষিণ মুম্বইয়ের ডোংরি এলাকাতে ভেঙে পড়ল একটি বহুতল৷ ঘটনায় ইতিমধ্যেই ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে !আহতদের নিকটবর্তী জেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

সাত তলার বহুতল ভেঙে পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে৷ধ্বংসস্তুপের তলায় আটকে রয়েছেন অন্তত ৩০ জন বলে অনুমান পুলিশের৷ঘটনাস্থল জোরকদমে কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী৷বৃষ্টির জেরেই বাড়ি ভেঙে পড়েছে বলে অনুমান৷ বাড়িটি শৌকত আলি রোডের উপর ৷গত ২৫ জুলাই মুম্বইয়ের ঘাটকোপারে ভেঙে পড়েছিল একটি চার তলা বাড়ি। ওই ঘটনায় মারা গিয়েছিলেন তিন জন। তার কিছুদিন যেতে না যেতেই ফের বাড়ি ভাঙার ঘটনা ঘটল মুম্বইতে৷

No comments:

Post a Comment

Post Top Ad