তৃণমূল ও বিজেপি মধ্যে ফের সংঘর্ষ।আহত
হয়ে হাসপাতালে চিকিতসাধীন দুই দলেরই সমর্থক।ময়নাগুড়ি ১
নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ রায় অভিযোগ করে বলেন, “পঞ্চায়েত ভোটের আগে পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে
বিজেপি। আমাদের কর্মীদের মারধর করছে।” তবে এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। জলপাইগুড়ি জেলা যুব সভাপতি শ্যাম প্রসাদ বলেন, “গতকাল আমাদের দলের কর্মী বিশ্বেশ্বর রায়কে খুনের
চেষ্টা করা হয়। তাঁর দোকানে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় তৃণমূল কর্মীরা।
আমাদের কয়েকজন সমর্থককে মারধর করা হয়।” তাঁর আরও অভিযোগ, বুধবার বাবু পাড়ায় দলীয় বুথ সম্মেলন সেরে ফিরছিলেন
কয়েকজন বিজেপি কর্মী। তখন
তাঁদের মারধর করে তৃণমূল। বিজেপিসমর্থকদের কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়।”
তৃণমূল ও বিজেপি দুপক্ষের তরফে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
Read more..
তৃণমূল ও বিজেপি দুপক্ষের তরফে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
Read more..

No comments:
Post a Comment