খেলাধূলা নিয়ে রাজ্য সরকারকে কি বললেন দিলীপ ঘোষ? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 September 2017

খেলাধূলা নিয়ে রাজ্য সরকারকে কি বললেন দিলীপ ঘোষ?


দেবকুমার দে,হাবড়াঃ উত্তর ২৪ পরগনার হাবড়ার কুমড়া পঞ্চায়েতের বিজয়নগর এলাকার সরকার বাড়ির নৌকা বাইচ প্রতিযোগিতায় এলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজয় নগর সরকার বাড়ির দুর্গা পুজো উপলক্ষে দশমীর দিনে প্রতি বছরের মত এবছর আয়োজন করা হয় এক নৌকা বাইচ প্রতিযোগিতার। সরকার বাড়ির পাশের এক পুকুরে বাইচ প্রতিযোগিতা হয়।  অনুষ্ঠানে ৫ টি দল অংশ নেয়, ও বিজয়ী দলকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও গ্রামের কয়েক হাজার দর্শক।

সরকার বাড়ি এসে দিলীপ ঘোষ বলেন, গ্রাম বাংলার এই খেলা ভাল লাগে তাই আসা। পূর্ব বঙ্গে থেকে থেকে আসার পর গ্রামের খেলা ভুলে গেছে মানুষ।   সরকার বাড়ির সদস্যরা এই অনুষ্ঠান করছে খুব ভাল লাগছে। গ্রাম্য যে খেলা আছে তা অনেক কম টাকায় হয়ে যায়, দক্ষিণ ২৪ পরগণায় একটি গ্রামে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হয়। গ্রাম্য খেলা তো মানুষ ভুলে যাচ্ছে তাই সরকারকে একটু সাহায্য করা উচিত। আগামী বছর আমরা বিজেপির পক্ষ থেকে সরকার বাড়ির এই নৌকা বাইচ প্রতিযোগিতায় সাহায্য করব।
সরকার বাড়ির বংশধর প্রদীপ সরকার বলেন, আমাদের পূর্ব পুরুষরা পূর্ব বঙ্গে এই পুজোর সূচনা করে এবছর ১৩৭ তম বর্ষে পড়ল, কিন্তু এ দেশে এই ৭০ বছর ধরে চলে আসছে। পূর্ব বঙ্গের সেই রীতি মেনে চলে আসছে দুর্গা পুজো। দশমির দিন দুর্গা মা চলে যান, মানুষের মন খারাপ হয়ে যায়। তাই মানুষকে আনন্দ দিতে চলে আসছে এই নৌকা বাইচ প্রতিযোগিতা। 

No comments:

Post a Comment

Post Top Ad