পায়েল দেব , কলকাতা: চেয়ার আলো করে বসে থাকা নেতাদের এবারই শেষ দীপাবলী হতে চলেছে। কালি পুজোর পরপরই খোল নলচে বদলে ফেলা হবে বিজেপির রাজ্য ও জেলা সংগঠন। এমনকি কেন্দ্রীয় পর্যবেক্ষণের বর্তমান দায়িত্বপ্রাপ্তদেরও সরানো হতে পারে বলে সমর্থিত সূত্রের খবর। পুজোর চারদিনে দিল্লীতে মোদী শাহ জুটির থিঙ্ক ট্যাঙ্ক বাংলা সাজানোর গুটি সাজিয়ে ফেলেছেন বলে দাবি করেছে সুত্রটি।
সুত্রের দাবি, বিজেপির বাংলা রেজিমেন্ট তৈরি হবে তৃণমূল থেকে আসা বড়ো সংখ্যকদের নিয়ে। এই রেজিমেন্টে কংগ্রেস এবং বামেদের থেকেও আসছে। যারা বিজেপির সংগঠন তৈরির পাশাপাশি বাম, কংগ্রেস ও তৃণমূলের গোপন ঘরের সম্পত্তি এতটাই প্রমাণ সহ ফাঁস করবে যা সামলাতে হিমশিম খাবে দলগুলি।
গত এক বছরে বিজেপির রাজ্য থেকে জেলা ও মন্ডল কার্যকর্তাদের লবি বাজি। নমঃ নমঃ করে বিস্তারক যোজনা করা। সংগঠন শক্তিশালী করার কাজে নেতাদের ভূমিকা। তৃণমূলের সাথে দলের তথ্য লেনদেনকারী এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কি ভাবে তুষ্ট করা হয়েছে সেই গোপন রিপোর্ট হাতে পেয়ে খোলনলচে বদলানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি বিজেপি। সুত্রের দাবি, দিলীপ ঘোষ হলেন সংগঠক। রাজনৈতিক ভাবে পোক্ত হতে পারেন নি। দিলীপ ঘোষের একার লড়াইয়ে হালে পানি পাবে নি বিজেপির বাংলা রেজিমেন্ট। লকেট, রুপা , জয়প্রকাশ সহ বাকিদের দিয়ে বিজেপিকে টানা সম্ভব নয়। মিডিয়া ভিত্তিক বক্তব্য দিয়ে ভোট টানা যাবে না। দরকার রাজনৈতিক ও সংগঠন তৈরির ক্ষমতা।
অসমের তুলনায় বাংলায় বেশি সংস্কার হতে পারে বিজেপি। ঘরানার মাথা ঠিক রেখে বাকি সব বদলের ক্ষেত্রে নতুন চেহারায় দেখা যাবে বিজেপিকে। দিল্লির
নেতৃত্বের কাছে পাঠানো রিপোর্টে রাজ্য নেতৃত্বের সমন্বয়ের অভাব বিস্তারিত আলোচনা করা হয়েছে। বলা হয়েছে যারা সহকর্মীদের সাথে সাবলিল নয় তারা জন সাধারণের সঙ্গে জন সংযোগ তৈরি করবেন কি করে। এমনকি রাজ্য বিজেপি নেতাদের মধ্যে দূরত্বের প্রমাণ ও দিল্লির বিজেপির কাছে তুলে দেওয়া হয়েছে প্রমাণ সহ। রিপোর্টে আরও বলা হয়েছে, বর্তমান বিজেপির বাংলা নেতারা আগামী কুড়ি বছরেও ভালো ফল করতে পারবেনা। প্রমাণ হিসাবে শেষ পুরসভা নির্বাচনকে দেখানো হয়েছে। যেখানে বিজেপি একা কাজ করেছে সেখানকার ভোট দানের খতিয়ানের সঙ্গে যেখানে সহযোগীতা পেয়েছে সেখানকার ফলাফল দেখানো হয়েছে। বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগ দিতে ইচ্ছুকরা গোপনে বিজেপির জন্য কাজ করার বুথের তালিকা আগেই তুলে দিয়েছিল দিল্লির নেতৃত্বের হাতে। ফলে পুরসভা নির্বাচনের ফলাফল দেখে দিল্লী বিজেপি বাংলা নিয়ে বিকল্প ভাবনা শুরু করেছে।
কাদের শক্তিতে বিজেপির বাংলা সংস্করণ আসছে রাজ্যে? # বিস্তারিত আসছে ।চোখ রাখুন ব্রেকিং বাংলা পাতায়।

No comments:
Post a Comment