নতুন বাইক কেড়ে নিল ২ প্রাণ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 September 2017

নতুন বাইক কেড়ে নিল ২ প্রাণ


দেবকুমার দে,হাবড়াঃ পূজোয় কেনা নতুন বাইক কেড়ে নিল দুই বন্ধুর প্রাণ। দশমীর বিষাদের মাঝেই আর এক বিষাদের ছায়া  হাবড়া এলাকায়। শুক্রবার রাতে দুই বন্ধু   আক্রমপুরের বাসিন্দা রাজীব পাল ২০ ও প্রশান্ত দে ২৪ নগরথুবা এলাকার বাসিন্দা ।  গেঞ্জীর কাজ করে সখ করে একটি বাইক কিনে ছিল প্রশান্ত দে। সেই বাইক নিয়ে নবমীর রাতে দুই বন্ধু বনগাঁর ঠাকুর দেখে গোবরডাঙ্গার ঠাকুর দেখে ভোর তিনটে নাগাদ  বসিরহাট হাবড়া রোড ধরে তিন বন্ধু বাইকে করে বাড়ির দিকে ফিরছিল।  হাবড়ার প্রতাপনগর এলাকায় রাস্তার বাম্পারে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে উল্টে যায়।  এলাকার লোকের সহোযোগিতায় হাবড়া হাসপাতালে নিয়ে আসলে দুজনকে মৃত ঘোষনা করে। প্রদীপ দত্ত নামে আর একজন যুবক কপাল জোরে অল্প বিস্তর আহত হয়।  প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। মেন রোডের ওপর অযথা বাম্পার দেওয়াকেই কাঠগড়ায় দাড় করাচ্ছে এলাকার বাসিন্দারা। মৃতদেহ দুটি ময়নাতদন্ত করার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

No comments:

Post a Comment

Post Top Ad