গো-রক্ষকদের হাতে আক্রান্তদের ক্ষতিপূরণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 24 September 2017

গো-রক্ষকদের হাতে আক্রান্তদের ক্ষতিপূরণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

গো-রক্ষকদের হাতে আক্রান্তদের ক্ষতিপূরণ দিতে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ


বিভিন্ন রাজ্যে কথিত গো-রক্ষক বাহিনীর হাতে আক্রান্তদের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সমাজকর্মী তুষার গান্ধী ও কংগ্রেস নেতা তেহসিন এস পুনাওয়ালার দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে প্রধান বিচারপতি দীপক মিশ্রের সমন্বিত তিন সদস্যের বিচারপতির বেঞ্চ শুক্রবার ওই নির্দেশ দেন।
এক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার রাজ্য সরকারগুলোকে ওই ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করতে হবে।
গো-রক্ষকদের সহিংসতা বন্ধ করতে নোডাল অফিসার নিয়োগের নির্দেশ পালন নিয়ে আদালত সম্মতি প্রতিবেদন দাখিল করতে বলেছে। আদালত এজন্য ১৩ অক্টোবর তারিখ নির্ধারণ করেছে। ৩১ অক্টোবর ওই বিষয়ে পরবর্তী শুনানি হবে।
যারা আইন হাতে তুলে নেবে তাদের কঠোর হাতে মোকাবিলা করার কথাও বলেছে আদালত।
আবেদনকারীদের পক্ষে সিনিয়র আইনজীবী কপিল সিব্বল এবং ইন্দিরা জয়সিং আদালতে সাফাই দেন।
চলতি মাসেই গো-রক্ষকদের সহিংসতা ঠেকাতে দেশের প্রত্যেক জেলায় পুলিশের ডিএসপি পদমর্যাদার এক কর্মকর্তাকে নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ওই কর্মকর্তার দায়িত্ব হবে গো-রক্ষার নামে চলা সংগঠনের ওপর নজরদারি করা ও তাদের দুর্বৃত্তপনার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া।

No comments:

Post a Comment

Post Top Ad