তৃণমূল ছেড়ে অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দিক মুকুল রায় তা মানতে পারছেন না খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।সেকারনেই মুকুলকে প্রথমে শোকজ পরে সাসপেন্ড ও শেষ পর্যন্ত বহিস্কারের রাস্তাতেই হাঁটতে চলেছে তৃণমূল। বিষয়টি নিয়ে ইতি মধ্যে তৃণমূলের মহা সচিব পার্থ চট্টোপাধ্যায়ের সাথে একদফা আলোচনাও করেছেন বলে তৃণমূল সুত্রের খবর।
সি বি আই-কে কি তথ্য দিলেন মুকুল? আতঙ্কে তৃণমূল । বিস্তারিত.......
দৈনিক যুগশঙ্খ রবিবার সংস্করণে তাদের প্রতিবেদনে এমনটাই প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মুকুল যদি নিজে থেকে তৃণমূল ছেড়ে অন্য দলে যোগ দেন তাহলে তিনি মাইলেজ পেয়ে যাবেন। যা আগামী দিনে তাকে বিশেষ সুবিধে করে দেবে। তৃণমূলের এক সূত্রের দাবি, খোদ দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুকুলকে এই মাইলেজ দিতে চাননা। যদি মুকুলকে বহিস্কার করা হয় তাহলে মাইলেজ যেমন কম পাবেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক চানক্য তেমনি তৃণমূলের অনেকেই মুকুলের সঙ্গি হতে ভরসা পাবে না।
তৃণমূল আশঙ্কা করছে, তৃণমূল ভেঙে দিতে পারে মুকুল রায়। তাই পার্থ চট্টোপাধ্যায় মমতার নির্দেশেই সরাসরি আক্রমণ করেছেন। আগামিতে এই আক্রমণ আরও বাড়বে।

No comments:
Post a Comment