আগ্নেয়াস্ত্র উদ্ধার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 October 2017

আগ্নেয়াস্ত্র উদ্ধার




 আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কোচবিহারে । কোচবিহারের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের কাটামারি বাজার এলাকা থেকে শুক্রবার আগ্নেয়াস্ত্র উদ্ধার ছাড়াও তিন যুবক কে গ্রেপ্তার করে পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার কোতয়ালী থানার পুলিশ অস্ত্র উদ্ধারের পাশাপাশি তিন যুবক কে গ্রেফতার করতে সখ্ম হয় ।পুলিশ সূত্রে জানা গেছে আগ্নেয়াস্ত্র সহ ধৃত তিন যুবক হলেন প্রসেনজিত রায় (২৭) । সে কোচবিহারের মধুপুরের বাসিন্দা । অপর দুই অভিযুক্ত অমিত সাহা (২৪) ও অভিষেক মজুমদার (২৭) শহরের খাগড়াবাড়ি ও কোচবিহারের র ধর্মতলার বাসিন্দা
আগ্নেয়াস্ত্র সহ তিন যুবকের কাছ থেকে কোচবিহার কোতয়ালি থানার পুলিশ ধৃতদের থেকে ৫১ রাউন্ড কার্তুজ ও দুটি পিস্তল উদ্ধার করে । মনে করা হচ্ছে ডাকাতির উদ্দেশ্য নিয়েই এই অস্ত্র নিজেদের কাছে রেখেছিল তিন যুবক। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ তিন যুবক কে গ্রেপ্তারের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

No comments:

Post a Comment

Post Top Ad