নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গতকাল তৃণমূল বলেছে মুকুল রায় কোনো ফ্যাক্টর নয়। কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মুকুল রায়কে ফোন করতেন যেকোনো কাজে আর এখন তাঁর আর প্রয়োজন নেই। তৃণমূল ছাত্র পরিষদ নেতা শঙ্কু পান্না মমতা বন্দ্যোপাধ্যায়কে পিসি পিসি করে ডাকতেন তাকে এখন আর খুঁজে পাওয়া যায় না। ঠিক সেইরকমই প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। মুকুলকে নিয়ে এমনভাবেই তৃণমূলকে বিঁধলেন অভিনেতা তথা বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। সোমবার ফুলিয়ার বাঁশঢোপের এক জনসভাতে দাঁড়িয়ে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলকে এখন পাকিস্তান বলা হয়।
এছাড়াও বর্তমানের ডেঙ্গু আকারে ছড়িয়ে পড়া মহামারীকে নিয়ে জয়বাবু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন ডেঙ্গুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, যা কিনা উত্তর ২৪ পরগনা, নদীয়া এলাকাগুলিতে মহামারী আকারে ছেয়ে গেছে। ২০১৭ এর যার হার বিগত বছরগুলির তুলনায় অনেক বেশি। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, ডেঙ্গির নামে ভুয়ো খবর রটনা হচ্ছে দিনের পর দিন। কিছু দিন এক দশ বছরের আবির্ভাবের ডেঙ্গির মৃত্যু হওয়ার পর ডাক্তারবাবু তার রিপোর্টে অন্য কারণ লিখেছিলেন। কেনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ডেঙ্গু বলা যাবে না, নাম না করে এমনটাই বোঝালেন জয় বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। পাশাপাশি এদিন ৫০০০ তৃণমূল কর্মী জয় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপিতে যোগ দেয়। বিজেপির পতাকা হাতে তুলে দিয়ে জয়বাবু বলেন, এইভাবে গোটা তৃণমূলের কর্মীরা এবার বিজেপিতে যোগদান করবে। কারণ তারা জানে আরও ১৮টি রাজ্য নরেন্দ্র মোদীজির ছত্র ছায়ায় পরিচালিত হচ্ছে। ১৮টি রাজ্য কেন বিদেশেও নরেন্দ্র মোদীর জয় জয় কার বলে দাবি করেন বিজেপির একমাত্র নাম করা অভিনেতা তথা নেতা জয় বন্দ্যোপাধ্যায়।
No comments:
Post a Comment