তমলুকে বাস ও বাইকের সংঘর্ষে মৃত ২ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 23 October 2017

তমলুকে বাস ও বাইকের সংঘর্ষে মৃত ২


পূর্ব মেদিনীপুরে তমলুক থানার পাঁশকুড়া এলাকায় হলদিয়া গামী বাস  দুটি মটর সাইকেলে ধাক্কা মেরে মৃত্যু হয় দুই বাইক আরোহীর। আহত হন  দুইজন। আহতদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।জানা গিয়েছে, তমলুক থেকে দুটি বাইকে করে ৪ জন পাশকুড়া থানার রঘুনাথবাড়ি বাড়ি ফিরছিল সেই সময় উল্টো দিক থেকে আসা হলদিয়া চন্দ্রকোনাগামী বাস বাঁক মোরে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইকে ধাক্কা মারে। আহত ৪ জনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে দুইজনকে  মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।মৃতরা হলেন প্রসেনজিত সামন্ত(২৭) ও সুমিত ঘোড়া (২৬)।ঘটনাস্থলের উত্তেজিত জনতা গাড়ি আটক করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।তদন্তে তমলুক থানার পুলিশ।



No comments:

Post a Comment

Post Top Ad