তৃণমূলের বিরুদ্ধে মুকুলের বোমা বিস্ফোরণ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 October 2017

তৃণমূলের বিরুদ্ধে মুকুলের বোমা বিস্ফোরণ


সাড়ে ৩টেয় পদত্যাগ, আধঘণ্টা পর মুকুল ফাটাবেন বোমা



সাড়ে ৩টেয় পদত্যাগ, আধঘণ্টা পর মুকুল ফাটাবেন বোমা।আজই রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করছেন মুকুল রায়। সাড়ে তিনটার সময় উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র তুলে দেবেন। এর আগে অবশ্য ৬টার সময় পদত্যাগ করবেন বলে জানা গেছিল। কিন্তু, মুকুল রায় আবেদন করেন সাড়ে তিনটেয় তাঁকে সময় দেওয়ার জন্য। সেই আবেদন মঞ্জুর করেছেন উপরাষ্ট্রপতি। সেই মতো, আজ বিকেল সাড়ে তিনটের সময় পদত্যাগ করবেন তিনি।

তারপর বিকেল ৪টেয় দিল্লির ১৮১ সাউথ অ্যাভিনিউয়ের বাড়িতে সাংবাদিক বৈঠক করবেন মুকুল রায়। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আজই জানাবেন তাঁর তৃণমূলত্যাগের কারণ। তবে, ঘনিষ্ঠমহল জানাচ্ছে, তাঁর ভবিষ্যতের চলার পথের বিষয়ে কোনও আভাস আজ পাওয়া যাবে না। কালীপুজোর পর নাকি তিনি BJP-তে যোগদান করতে পারেন।


No comments:

Post a Comment

Post Top Ad