পঞ্চায়েত ভোটে কপালের উপর ভরসা করে নয় কর্মের উপর জোর দিয়ে জিততে হবে তাই এখন থেকেই কর্মীদের বুথে বুথে টিম তৈরি করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী। রবিবার তমলুকের নিমতৌড়িতে তৃনমূলের বর্ধিত সভা ও বিজয়া সম্মেলনীতে উপস্থিত হয়ে শুভেন্দু বাবু আরো বলেন,বামপন্থীদের ভোট কমেছে, বামেদের ভোট এখন রামের দিকে যাচ্ছে। তাই কর্মীদের আরো বেশী করে সংঘবদ্ধ হওয়ার জন্য বলেন তিনি। কিছু অশুভ শক্তি হয়তো সব কিছু বানচাল করার চেষ্টা করবে সে দিকে সবাইকে নজর রাখতে হয়। ২০০৭ সাল থেকে জেলার বিভিন্ন ভোটে তৃনমূল ভালো ফল করেছে। ২০১৬ সালে বিধানসভা ভোটে জেলায় ১৬ শূন্য না করতে না পারার যন্ত্রনা রয়েছে। কোলাঘাট, তমলুক ও হলদিয়া বামেদের দখলে যায়। তমলুক লোকসভার উপনির্বাচনে দিব্যেন্দু অধিকারী প্রায় পাঁচ লক্ষ ভোটে জয়লাভ করে আর এই তিন কেন্দ্রে তৃনমূল ভালো ভোট পেয়েছে। শুভেন্দু অধিকারী বলেন, আমি প্রতিবন্ধকতার বিরুদ্ধে কাজ করতে ভালোবাসি। নন্দীগ্রামে করেছি জংগল মহলে করেছি এখন মুর্শিদাবাদে করছি। গতবারের পঞ্চায়েত ভোটে ৬০ জেলা পরিষদের মধ্যে ৫৪ টিতে তৃনমূল জিতেছিল আর ৬ টি হেরেছিল। সেই হেরে যাওয়া ছটি আসন শুভেন্দু বাবু নিজে দায়িত্ব নিয়ে জেতাবেন এবং বাকি ৫৪টা জেতা আসন কর্মীদের পুনরায় জেতানোর আহ্বান জানান। এছাড়াও গতবারে বামেদের দখলে যাওয়া সুতাহাটা পঞ্চায়েত সমিতি এবারের হলদিয়া পৌরসভার ভোটের মডেলে ভোট করিয়ে জেতানোর অংগীকার করেন। শুভেন্দু বাবু ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি শিশির অধিকারী, চন্দ্রিমা ভট্টাচার্য, ও জেলার বিধায়ক ও নেতৃবৃন্দ।

No comments:
Post a Comment