ধর্ষণকান্ডে গ্রেফতার তৃণমূল নেতা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 9 October 2017

ধর্ষণকান্ডে গ্রেফতার তৃণমূল নেতা


নন্দীগ্রাম: নন্দীগ্রামে এক ধর্ষিতা মহিলার অভিযোগ গ্রেপ্তার তৃণমূল নেতা অসিত হাজরা। নন্দীগ্রাম থানা গ্রেপ্তার করে হলদিয়া মহকুমা আদালত তোলে।
উলেখ্য ইন্দ্রা আবাস যোজনায় ৪০ হাজার টাকা পাইয়ে দেওয়ায় ১০ হাজার টাকা কমিশন দেওয়া কথা ছিল স্থানিয় এক গৃহবধুর। কিন্তু সেই কমিশনে টাকা না দেওয়ায় গৃহবধূকে একা পেয়ে গত ৩রা অক্টোবর  বিকেলে ধর্ষনের অভিযোগ উঠল স্থানিয় তৃনমূল নেতার বিরুদ্ধে। তৃণমূল নেতা অসিত হাজরার নামে নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা গৃহবধু। নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। অভিযুক্ত আত্মগোপন করে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। আজ হলদিয়া মহকুমা  আদালত তোলা হয়।

অভিযোগ, সেপ্টমবর মাসের ৩০ তারিখ বিকেলে নন্দীগ্রাম থানার সুবদী গ্রামের গৃহবধূ  ( প্রতিমা মান্না) স্থানিয় একটি মুদি দোকানে কেনা কাটা করতে যায়। কেনা কাটা করে ফেরার পথে অভিযুক্ত  অসিত হাজরার সাথে দেখা হয়। সে স্থানিয় একটি ক্লাব ঘরে নিয়ে যায়।  নিয়ে গিয়ে তার কমিশনের টাকা না দেওয়ায় তার ইজ্জত নিয়ে পুশিয়ে নিতে চায়। সেই সাথে অসিত বলতে থাকে যদি ঘটনার কথা কাওকে জানায় তাহলে মিথ্যে অপবাদ দিয়ে পুলিশের কাছে ফাঁসিয়ে দেবে আর পরিবারের লোকজনকে খুন করে মেরে ফেলার হুমকি দেয়। জোর করে ক্লাব ঘরের দ্বিতল  নিয়ে গিয়ে পাশবিক  অত্যাচার করে গৃহবধূর। কোন রকমে বাড়ি ফিরে এসে স্বামীকে সব ঘটনায় জানায়। এরপর মুখ লজ্জায় ঝাড়্গ্রামে বাপের বাড়িতে চলে যায়।পরে ঘটনায় প্রতিবাদ জানিয়ে অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা  মহিলা।

No comments:

Post a Comment

Post Top Ad