ব্যানার ছেঁড়ার প্রতিবাদে মিছিল তৃণমূল যুব কংগ্রেসের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 6 October 2017

ব্যানার ছেঁড়ার প্রতিবাদে মিছিল তৃণমূল যুব কংগ্রেসের


 পোস্টার ব্যানার ছেঁড়ার প্রতিবাদে ধিক্কার মিছিল করল তৃণমূল যুব কংগ্রেস। শুক্রবার কোচবিহার স্টেশন মোড় এলাকা থেকে ওই মিছিল শুরু করে শহরের বেশ কিছু এলাকা পরিক্রমা করে ওই মিছিল। এদিন ওই ধিক্কার মিছিলের নেতৃত্ব দেন কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেসের নেতা অভিজিৎ দে ভৌমিক,রাহুল রায়,সায়নদীপ গোস্বামী প্রমুখ। পরে মিছিলের নেতৃত্বে থাকা অভিজিৎ দে ভৌমিক বলেন, মিছিল করে বিজেপি নেতাকর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধায়, সাংসদ অভিষেক বন্দোপাধায় ও কোচবিহার পৌরসভা চেয়ারম্যান ভূষণ সিং এর পোস্টার ও কিছু সরকারি পোস্টার ছিঁড়ে ফেলা হয়। কাল রাতেই ওই ঘটনা নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আজ তার প্রতিবাদে মিছিলও করা হল।” গতকাল দার্জিলিংয়ে বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষ আক্রান্ত হওয়ার পর বিজেপি রাজ্যের অন্যান্য অংশের সাথে কোচবিহারেও প্রতিবাদ মিছিল করে। ওই সময় হরিশ পাল চৌপথী এলাকায় পোস্টার ছেঁড়ার ঘটনা ঘটে বলে অভিযোগ। যদিও বিজেপি ওই অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad