মুকুলবাবুকে চাটনির সঙ্গে তুলনা। "খাবার পাতে ডাল, ভাত, তরকারীর পর চাটনি হলে ভালো লাগে কিন্তু এই চাটনি শরীরের ক্ষতিকের। তবু ভোলা লাগার জন্য অামরা খাই।" ঝাড়গ্রামের জেলাপার্টি অফিস উদ্বোধন করতে এসে সাংবাদিকদের জানান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মুকুল রায়ের নারদা প্রসঙ্গে তিনি অারো বলেন, " ঝড় উঠলে অনেক লতাপাতা মন্দিরের মাথায় এসে পড়ে কিন্তু অাবার ঝেড়ে ফেলেদেওয়া হয়। মুকুলরায়ের অভিযোগ প্রমানিত হলে দল ব্যবস্থা নেবে।
বর্তমান সরকারের একগুচ্ছ সমালোচনা করলেও কর্মী প্রসঙ্গে রাজ্যসরকারের সিদ্ধান্তকেই স্বীকৃতি দেন। বলেন কূর্মী মাহাতদের সংস্কৃতির সাথে জঙ্গল মহলের সংস্কৃতির মিল অাছে। তারা এখন পিছিয়ে অাছেন তাই তাদের দাবি মেনে নেওয়া উচিত।
শনিবার বীরভূম প্রসঙ্গে তিনি পুলিশ ও তৃণমূলের গুন্ডা দের দায়ী করেন। পুলিশ অতিমাত্রায় নিষ্ক্রিয় বলে এসমস্ত ঘটনা ঘটছে। বিজেপীর এতে হাত নেই।
তৃণমূল সন্ত্রাসের জন্যই এখনো ঝাড়গ্রামের ৮৮০ টা বুথে সংগঠন গড়ে তুলতে পারেনি বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ।
অাজ ঝাড়গ্রাম জেলার জেলা পার্টি অফিস উদ্বোধন ও ঝাড়গ্রাম ২০১৯ লোকসভা ভোটের প্রস্তুতি বৈঠক হয়। বৈঠকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জেলা সভাপতি সুখময় সৎপথী, ঝাড়গ্রাম ও বনগার লোকসভা পালক, কনভেনার, অবজার ভার সহ একাধিক নেতৃত্ত্ব।

No comments:
Post a Comment