ব্রেকিং: অল্পের জন্য বাঁচল শতাধিক প্রাণ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 5 November 2017

ব্রেকিং: অল্পের জন্য বাঁচল শতাধিক প্রাণ!


ফের বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল পদাতিক এক্সপ্রেস।সূত্রের খবর, আপ পদাতিক এক্সপ্রেস সামসি পেরিয়ে শিলিগুড়ি দিকে চলে গেলেও নজরে পড়েনি কারও।এরপরই ট্রেন লাইনে ফাটল দেখতে পায় রেল কর্মীরা,দাঁড়িয়ে রয়েছে কয়েকটি দূরপাল্লার ও লোকাল প্যাসেঞ্জার ট্রেন।রবিবার সকালে সামসী রেল গেটের কাছে রেলকর্মীদের নজরে পরে আপ ট্রেন লাইনে ফাটল।এরপর খবর পেয়ে তড়িঘড়ি মেরামতির কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ।খবর পেয়ে ছুটে আসে নর্থ ফন্টিয়ার রেলওয়ে উচ্চ পদস্থ কর্তরা।এদিন সকাল পর্যন্ত সামসী রেল স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল হাটে বাজারে এক্সপ্রেস ট্রেন।রেল কর্মীরা জানান,প্রায় বারো ইঞ্চির মতো ফাটল দেখা যায় ট্রেন লাইনে।তবে সঠিক সময়ে নজরে না পরলে বড়সড় দূর্ঘটনা ঘটতে পারতো বলে মনে করছেন তারা।তবে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়নি লাইনের ভাঙ্গা টুকরোটি।

No comments:

Post a Comment

Post Top Ad