খড়দহ থানা এলাকায় লক্ষ টাকার সিসিটিভি ক্যামেরা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 5 November 2017

খড়দহ থানা এলাকায় লক্ষ টাকার সিসিটিভি ক্যামেরা


নিজস্ব সংবাদদাতাঃব্যারাকপুর পুলিশ কমিশনারেটের খড়দহ থানা এলাকায় স্হানীয় বিধায়ক তথা রাজ্যর অর্থমন্ত্রী অমিত মিত্রের ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য থানা এলাকায় বসানো হল নতুন ১৭ টি সিসিটিভি ক্যামেরা এর আগে খড়দহ থানা এলাকার বিশেষ গুরুত্বপূর্ন এলাকা গুলিতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে সব মিলিয়ে ৪৬ টি সিসিটিভি হল এর ফলে শুধু মাত্র পৌরএলাকায়ই না গ্রামাঞ্চলে এবং হাইওয়েতেও নজর রাখা যাবে ।
এর সাথে খড়দহ থানার সামনে বিধায়ক তহবিলের ৫ লক্ষ টাকা দিয়ে একটি হাইমাস লাইট লাগানো হল ।
 ঘোলা থানা এলাকায় তেও অমিত বাবুর বিধায়ক তহবিল থেকে ৭লক্ষ টাকা সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য দেওয়া হয়েছিল সেখানেও ১৬ টি ক্যামেরার উদ্বোধন করা হয় ।
অমিত বাবু বলেন তিনি মানুষের জন্য কাজ করতে পেরে খুবই খুশি তিনি মুখ্যমন্ত্রীর যে কাজের ধারা তাই এগিয়ে নিয়ে যাচ্ছেন ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র , দমদম এর সাংসদ সৌগত রায় , বিধানসভার মুখ্যসচেতক নির্মল ঘোষ , ব্যারাকপুর পুলিশ কমিশনার সুব্রত মৈত্র , মহকুমাশাসক পিযূষ গোস্বামী সহ পুলিশ প্রশাসনের কর্তারা ।
এই উদ্বোধন মঞ্চ থেকে দমদম এলাকার সাংসদ সৌগত রায় ঘোষনা করেন তার সাংসদ তহবিল থেকে ১০ লক্ষ টাকা তিনি খড়দহকে দেবেন যা দিয়ে একটি অত্যাধুনিক ক্যামেরা কেনা হবে যা যেকোন পথ দুর্ঘটনা করে পালানো গাড়ির নম্বর প্লেট দেখিয়ে দেবে ।
পুলিশ কমিশনার সুব্রত মৈত্র বলেন খড়দহ থানা এলাকায় এর আগের দফায় যেখানে যেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে সেই সব এলাকায় অসামাজিক কাজের সংখ্যা অনেক কমেগেছে এবং যে কোন ধরনের ঘটনার উপর ২৪ ঘন্টাই নজরদারীর সুযোগ হয়েছে পুলিশের পক্ষে ॥

No comments:

Post a Comment

Post Top Ad