বাগদায় অভিনব কায়দায় মোবাইল চুরি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 5 November 2017

বাগদায় অভিনব কায়দায় মোবাইল চুরি!


নিজস্ব প্রতিনিধি: গাছের মগডালে তুলে মোবাইল চুরি হাবড়ার পর এবার বাগদায়।  টাকার লোভ দেখিয়ে গাছে তুলে ছাত্রদের মোবাইল  হাতিয়ে পালালো চোর। চালতা  গাছে চালতা পাড়তে তুলে মোবাইল রাখার নাম করে অভিনব চুরির ঘটনা ঘটল বাগদায় । ঘটনাটি বাগদা থানার সিঙ্গেমোরা এলাকায়। চার ছাত্র গল্প করছিল পাড়ায় মোড়ে দাঁড়িয়ে। সেই সময় দুই ব্যক্তি হটাৎ এসে তাদের বলে চালতা গাছ থেকে চালতা পেরে দিতে তার বিনিময়ে টাকা দেওয়া হবে এই বলে। চার ছাত্রের নাম রুদ্রজিত হালদার (২৭),বাবান বালা (১৭), মৃত্যুঞ্জয় হালদার (১৭) এবংপ্রসেনজিত হাওলাদার।
 বাগদার সিঙ্গেমোরা গ্রামে এদের প্রত্যেকের বাড়ি । রবিবার দুপুরে ওই চার ছাত্র বাগদা থানায় অভিযোগ দায়ের করে । অভিযোগ পেয়ে তদন্ত করছে বাগদা থানার পুলিশ।  এই ঘটনায় সিঙ্গেমোরা গ্রামে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

No comments:

Post a Comment

Post Top Ad