নিজস্ব সংবাদদাতাঃ ডেঙ্গুর হাত থেকে ওয়ার্ডের বাসিন্দাদের বাঁচাতে নিজের কাঁধে তুলে নিলেন মশা মারার স্পে তেল ও পাশাপাশি মশারি ও মশার কয়েল দান করলেন জন প্রতিনিধি ।
মাস দুয়েক আগের থেকে হাবরা সহ জেলার বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ অজানা জ্বর ও ডেঙ্গুতে আক্রান্ত। এবং ইতিমধ্যে মারাও গেছে কয়েকশো মানুষ।
তারই মধ্যে সোমবার সকালে হাবরা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি তারক নাথ দাস কয়েকশো মহিলা কর্মী নিয়ে নিজেই মশা মারার তেলের স্প্রে মেশিন কাধে নিয়ে ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে নিজেই স্প্রে করলেন এবং গরিব মানুষদের হাতে মশার হাত থেকে বাঁচাতে মশারি দান এবং মশা মারার কয়েল তুলে দিলেন। এরকম কাজ করতে পেরে এবং মানুষের পাশে থাকতে পেরে খুশি তারক বাবু। এছাড়া তাঁকে বিপদের দিনে কাছে পেয়ে খুশি ওয়ার্ডের বাসিন্দারা।

No comments:
Post a Comment