মুকুল জেটলি বৈঠকে শঙ্কিত বঙ্গ বিজেপির অকেজো নেতারা! কেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 6 November 2017

মুকুল জেটলি বৈঠকে শঙ্কিত বঙ্গ বিজেপির অকেজো নেতারা! কেন?

মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর শঙ্কিত বাংলার অকেজো নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি প্রকাশ্যে মুকুল রায়কে চাটনি বলে কটাক্ষ করেছেন। যা নিয়ে ইতিমধ্যেই বিজেপির অন্দরে মুকুল বিভাজন শুরু হয়েগেছে।

মুকুল রায় নানান জল্পনার মধ্যে হঠাৎ বিজেপিতে যোগদানে বিভিন্ন জেলা এমনকি রাজ্যের নেতাদের একাংশও অখুশি। অনেকেই চেয়ার হারানোর ভয় পেতে শুরু করেছেন বলে জানা গেছে। বিজেপির অনন্দরের একাংশের দাবি, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও মুকুল রায়ের দলে যোগদান করানোর বিরুদ্ধে ছিলেন। একটি অনলাইন নিউজ আমার সকাল তাদের প্রতিবেদনে দাবি করেছে বিজেপি ছেড়ে সংঘে ফেরত যেতে চাইছেন দিলীপ ঘোষ। যদিও এই গুঞ্জনের সত্যতা পায়নি ব্রেকিং বাংলা।  আমার সকাল তাদের প্রতিবেদনে জানিয়েছে ,

 আমার মাথার উপর মুকুল বসলে  আমাকে আরএসএস এ ফিরিয়ে নিন । মুকুল রায়কে দলে নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মাথা নোয়ালেও আরএসএস শীর্ষ  নেতৃত্বের  কাছে  নিজের অসন্তোষ এই মর্মেই প্রকাশ  করলেন  বিজেপি রাজ্য  সভাপতি দিলীপ ঘোষ ।
মুকুল রায়কে দলে নিতে প্রথম থেকেই সায় ছিল না বিজেপির বঙ্গ ব্রিগেডের । তা সত্বেও একপ্রকার কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়র জেদেই মুকুল রায়কে শুক্রবার দলে নেবার অনুমতি দেন অমিত শাহ । তারপরে সরাসরি না বললেও রাজ্য বিজেপিতে যে মুকুল রায় বিশেষ সুবিধা করতে পারবেনা তা বেশ বুঝিয়ে দিয়েছেন বিজেপি রাজ্য  সভাপতি । কিন্তু সদ্য দলে যোগ দিয়েই রাজ্য বিজেপির সদর দপ্তরে নিজস্ব ঘর থেকে শুরু করে রাষ্ট্রমন্ত্রী হওয়ার জল্পনা ভাল চোখে নেয়নি দিলীপবাবু ।
তার মাথার ওপর যে মুকুল রায়কে বসানো হবে তা বেশ ভালোভবেই আন্দাজ করেছেন দিলীপ ঘোষ । দলে যোগ দিয়েই মুকুল রায় ফোন করেন বিজেপি রাজ্য  সভাপতিকে । একযোগে বিভেদ ভুলে কাজ করার বার্তা দিলেও চিঁড়ে ভেজেনি তাতে । সূত্রের খবর , ঘনিষ্ঠ মহলে ক্ষোভ উগরে নিজের দায়িত্ব থেকেই অব্যহতি  চেয়েছেন  দিলীপ ঘোষ । আরএসএস শীর্ষ  নেতৃত্বের কাছে অনুযোগ করে তিনি জানান , আমার দ্বারা  যখন কিছু হচ্ছে  না, তখন  বিজেপিতে থেকে আমার কোনও লাভ  নেই । আমাকে সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে নিন ।আমি আবার পুরোনো  জায়গায়  ফিরতে চাই ।  আগের মতোই  আরএসএস কর্জকর্তা  হিসেবে  কাজ  করতে চাই ।

No comments:

Post a Comment

Post Top Ad