সবং উপনির্বাচনে বিজয়ী হয়ে যা করলেন পরিবহণ মন্ত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 31 December 2017

সবং উপনির্বাচনে বিজয়ী হয়ে যা করলেন পরিবহণ মন্ত্রী

সবং উপনির্বাচনে বিজয়ী হয়ে যা করলেন পরিবহণ মন্ত্রী



চাঁদনী,পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবং এ প্রথম বারের জন্য এবং বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী গীতা রানী ভুইঞা। আর এই জয়ের পর রবিবার সবং এ আয়োজন ছিল বিজয় সমাবেশের। সবং হাই স্কুল ময়দানে আয়োজিত এই সভার প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও এদিন হাজির ছিলেন সাংসদ মানস ভুইঞা, মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলা সভাধিপতি উত্তরা সিংহ, জেলা সভাপতি অজিত মাইতি, যুব সভাপতি রমা গিরি সহ জেলার অন্নান্য নেতারা। এদিনের এই সভা থেকে প্রত্যাশামতোই সিপিএম এবং বিজেপিকে তীব্র কটাক্ষ করেন পরিবহন মন্ত্রী। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দিয়ে যান জানুয়ারী মাসের মধ্যেই সবং এর জন্য সবং কলকাতা ভায়া তেমাথানী ২ টি বাস দেবেন। আপাতত বাস গুলি ডিলাক্স থাকলেও গ্রীষ্ম কালে বাস গুলিকে এ সি করার প্রতিশ্রুতি দেন। বাস দুটি সদ্য নির্বাচিত বিধায়ক গীতা রানী ভুইঞা উদ্বোধন করবেন। পাশাপাশি যাত্রি শেড ও আলোর জন্যও পরিবহন দফতর সাহাজ্য করবেন বলেও জানান তিনি। পাশাপাশি  প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের নাম না করে  বলেন ভোটের ১৫ দিন আগে ঠিক ছিল। নির্বাচনী প্রচার শেষ হওয়ার পরেই প্রাক্তন তৃনমুলীদের কাছে ফোন এল বিজেপি থেকে ততকাল তৃনমুলীদের জেতাবেন না। কার মদতে এই নাম্বার বিজেপির ঘরে গেল। বুঝতে পেরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই সরকারী বেসরকারী কিছুকে পশ্চিম মেদিনীপুর থেকে ঝেটিয়ে বিদায় করে দিয়েছেন। না হলে আমাদের বিশাল ক্ষতি হয়ে যেতো।  নাম  করে সবং এর ভোটে হারানোর চেষ্টা করছিল বলে অভিযোগ করেন। দাবী করেন সেই জন্যই ঝেটিয়ে বিদায় করা হয়েছে তাকে।

No comments:

Post a Comment

Post Top Ad