গল্প নয় সত্যি : বছর শেষে ধরা দিলেন রবি ঠাকুর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 31 December 2017

গল্প নয় সত্যি : বছর শেষে ধরা দিলেন রবি ঠাকুর




শেষ দিনের স্বাদ চেটেপুটে নিল হুজুগে বাঙ্গালী। সারাটা দিনের বিভিন্ন মুহুর্ত গুলোকে ফ্রেম বন্দী করলেন বাঙালী। বিভিন্ন বয়সের মানুষ অংশ নিলেন শেয দিনকে বিদায় দিতে। রীতিমত সেজেগুজে ঘরকন্না সামলানোর ছবি তুলে পোষ্ট করলেন ফেসবুকে। পিকনিকের ছবির থেকে বেশি ছবি উঠেছে বছরের শেষ দিনের সূর্যাস্ত , বিকেলের চায়ের আড্ডা, বন্ধুকে মারা থাপ্পড়। পিছিয়ে সাংবাদিকরাও। অ্যাসাইনমেন্টে অবসর মুহুর্তের ছবি, টকশো, বুলেটিনের ছবিও পোষ্ট করেছেন অনেক সাংবাদিক।


বছরের শেষ দিনে ট্রেন চলেছে দেরীতে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা ট্রেন থেকে চরম বিরক্তির মধ্যেও হাসি মুখে সেলফি তুলে ফেসবুকে পোষ্ট করে আনন্দ প্রকাশ করেছেন বাঙালী যাত্রীরা। তবে বিদায় সতেরোর দিনে সেরা প্রাপ্তি হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অবিশ্বাস্য ভাবে বাংলাদেশের তেজগাঁও ট্রেন স্টেশনে কবিগুরুকে বিষন্ন হৃদয়ে দেখা গেছে। সংবাদ মাধ্যমের এক কর্মীর ক্যামেরায় ধরা ছবিতে দেখা যাচ্ছে, কবিগুরু কখনও বসে আছেন। কখনও হাঁটছেন। সাদা কাপড়, সাদা দাঁড়ি অবিকল কবিগুরু। চলন্ত অবস্থায় ওই সাংবাদিকের চোখে পড়তেই পটাপট তুলে নিলেন কবিগুরুর ছবি। তবে রবি ঠাকুরের মত অবিকল দেখতে মানুষটির পরিচয় তিনি জানতে পারেন নি। সতেরোর শেষ বেলায় ক্যামেরায় ধরা পড়া কবিগুরুকে খুঁজতে নজর রাখতে হবে নতুন বছরে।

রবি ঠাকুরের ভিডিওটি দেখুন



No comments:

Post a Comment

Post Top Ad