বারাসাতঃ দেগঙ্গা ও দত্তপুকুরে ২ গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে অভিযুক্তদের গ্রেপ্তার, ফাঁসি ও উপযুক্ত বিচারের দাবিতে শুক্রবার দুপুরে বারাসাত আদালতের সামনে বিক্ষোভ দেখাল ২টি পরিবারের সদস্যরা। প্রসঙ্গত ১০ তারিখে সকালে পনের দাবিতে শানজিলা বিবিকে (২১) নির্মম ভাবে মারধোর করে বিষ খাইয়ে খুনের অভিযোগ ওঠে। এই ধটনায় তার স্বামী রবিউল মন্ডল সহ শ্বশুর ও শাশুড়িরর বিরুদ্ধে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার পর মৃতার স্বামী রবিউলকে পুলিশ গ্রেপ্তার করলেও তার শ্বশুর ও শাশুড়ি প্রকাশ্যে ঘোরাঘুরি করলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। এর প্রতিবাদে এদিন শাসন থানার ফলতি বেলিয়াঘাটার পলতাডাঙ্গা গ্রামের মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকেরা বারাসাত আদালতে বিক্ষোভ দেখায়। তাদের দাবি সব অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে ও তাদের ফাঁসি দিতে হবে। পাশাপাশি গত ১৬ নভেম্বর দত্তপুকুর থানার নেতাজী পল্লির গৃহবধূ সুদেবী মজুমদার ( সর্দার) কে খুনের অভিযোগ ওঠে তার শ্বশুর বাড়ির বিরুদ্ধে। স্বামী বিজয় মজুমদারের সঙ্গে ভাতৃবধুর অবৈধ সম্পর্ক জেনে ফেলায় তাকে খুন করা হয়েছিল বলে দাবি মৃতার বাপের বাড়ির লোকেদের। এদিন মধ্যমগ্রামের বীরপুরের মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকেরা বারাসাত আদালতে এসে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ পুলিশ খুনের ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দোষীদের আড়াল করতে চাইছে। ঘটনার সঠিক তদন্তের দাবিতে এদিন তারা আদালতে এসে প্রতিবাদ ও বিক্ষোভ দেখায়। এদিন ২টি ঘটনার অভিযুক্তদের আদালতে পেশ করার দিন ছিল। যদিও আদালতে কর্মবিরতি চলায় ভিডিও কনফারেন্সে আদালতের কাজ হয়।।
Post Top Ad
Friday, 29 December 2017
অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আদালতে বিক্ষোভ
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment