বয়স মাত্র ৯ মাস। দোষ হয়েছিল কান্না। ফলে শাস্তি দোলনা থেকে ছুঁড়ে ফেলে দেওয়া। ছুঁড়ে যে ফেলল সে হল নিজের রক্তের বাবা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার সলাডাঙ্গা এলাকায়।
জানাগেছে,আক্রান্ত শিশুর নাম বুবাই সাহা।বয়স ৯ মাস।বাবা গৌরাঙ্গ সাহা পেশায় রাজমিস্ত্রি।মা বুল্টি সাহা গৃহবধূ।এই দম্পত্তির একমাত্র প্রথম সন্তান এই বুবাই।ঘটনা প্রসঙ্গে মা বুল্টি সাহা জানান,"বৃহস্পতিবার রাতে রোজকার মতো মদ্যপ অবস্থায় বাড়িতে আসে স্বামী গৌরাঙ্গ।তখন তাকে খাবার দিয়ে অন্য ঘরে কাজ করছিলেন তিনি।দোলনায় ছিলো ছেলে।তখন ছেলে কান্না করতে আরম্ভ করতেই স্বামী ছেলেকে দোলনা থেকে তুলে পা ধরে উঠানে ছুড়ে ফেলে দেয়।ঘটনা জানতে পেরে স্থানীয়দের সহায়তায় ছেলেকে বুলবুলচন্ডী হাসপাতালে ভর্তি করি।তারপর রাতেই মালদা মেডিক্যাল কলেজে নিয়ে এসে ভর্তি করা হয়।ছেলের শরীরে গুরুতর আঘাত রয়েছে।স্বামীর যেনো কঠোর শাস্তি হয় এটাই চাই "।
ঘটনায় গ্রেফতার গুণধর বাবা।সঠিক বিচারের আশায় মা। তদন্তে পুলিশ।

No comments:
Post a Comment