নিজস্ব প্রতিনিধি,হাবড়া:গত ২৭ তারিখ হাবড়া চৌংদা এলাকার এক ব্যবসায়ী মন্টু পাল একটি বেসরকারি ব্যাঙ্কের সামনে গাড়ি রেখে ভেতরে যান। কাজ শেষে ফিরে এসে দেখেন তার নতুন বাইক চুরি হয়ে গেছে। সাথে সাথে হাবড়া থানার দারস্থ হন ওই ব্যবসায়ী । অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে হাবড়া শহরের সিসিটিভি দেখে ও সূত্র মারফত জানতে পারে গাড়িটি হাবড়া শহরের ফুলতলা এলাকায় আছে সেইমতো ২৯ তারিখ রাতে গাড়ি সহ হাতে নাতে ধরে ফেলে অভিযুক্ত কে। অভিযুক্ত সুরজিৎ বিশ্বাস বাড়ি হাবড়া থানার রুদ্রপুর এলাকায়। বাইকের নাম্বার খুলে ফেলা হয়েছিল পাচার করার উদ্দেশ্যে এই চক্রের সাথে আর কারা যুক্ত আছে জানার জন্য ১৪ দিনের পুলিশ হেপাজত চেয়ে শনিবার বারাসাত আদালতে পাঠানো হচ্ছে অভিযুক্তকে। পুলিশের এহেন কাজে খুশি হাবড়া বাসী।

No comments:
Post a Comment