গৃহবধু খুন গ্রেফতার স্বামী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 December 2017

গৃহবধু খুন গ্রেফতার স্বামী



গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু। খুনের মামলা দায়ের থানায়। গ্রেফতার  অভিযুক্ত ।
ঘটনাটি বসিরহাট মহাকুমার হেমনগর কোষ্টাল থানা এলাকার শামসেদ নগর এলাকার ঘটনা।
গৃহবধুর পরিবারের অভিযোগ বিয়ের পর থেকে জামাই কিশোর গাইন শারিরীক  ও মানসিক অত্যাচার চালাতো বলে অভিযোগ। এছাড়া মাঝে মাঝে মারধর করতো বলেও অভিযোগ করে।  পেশায় চাষবাস করতো জামাই কিশোর গাইন। মাঝে মাঝে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত বলে অভিযোগ পরিবারের।
শুক্রবার রাতে নিজের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধায় হয় বছর একুশের মিনাক্ষী গাইন। সাথে সাথে হেমনগর কোষ্টাল থানায় খবর দেওয়া হলে। পুলিশ এসে দেহটি নামায়। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষনা করে। রাতেই জামাই কিশোরের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে মহিলার পরিবার। রাতেই গ্রেপ্তার হয় অভিযুক্ত । শনিবার দেহটি ময়নাতদন্তে পাঠানো হবে। এবং অভিযুক্ত কে বসিরহাট আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে হেমনগর কোষ্টাল থানা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

No comments:

Post a Comment

Post Top Ad